লালানগরের চেয়ারম্যান রফিক তালুকদারের ইন্তেকাল

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

লালানগরের চেয়ারম্যান রফিক তালুকদারের ইন্তেকাল

লালানগরের চেয়ারম্যান রফিক তালুকদারের ইন্তেকাল

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রফিকুল ইসলাম তালুকদার (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহ....রাজেউন)।২ মার্চ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ভারতের চেন্নাইয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।তিনি দীর্ঘদিন ধরে শারীরিক নানা অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান তিনি।লালানগর ইউনিয়নের আশরাফ আলী মাস্টার বাড়ির মৃত দলিলুর রহমানের ছেলে রফিকুল ইসলাম তালুকদার কর্ণফুলী রেয়ন এন্ড কেমিক্যালস লি. (কেআরসি) এর জিএম পদে কর্মজীবন শেষ করে অবসর গ্রহণ করেন। এরপর তিনি দুইবার রাঙ্গুনিয়ার লালানগর ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।রফিকুল ইসলাম তালুকদারের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। তিনি প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ শহীদ ইন্তেকাল করেছেন

দেবিদ্বারের ধামতী ইউপি কার্যালয়ে যেতে পারছেন না চেয়ারম্যান মিঠু

মাধবদীতে মহিষাশুড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতে মামলা

রাঙামাটিতে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যার ঘটনায় মামলা

মন্তব্য করুন