বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ: আসামিকে গ্রেফতারের দাবিতে ভোলায় মানববন্ধন

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ: আসামিকে গ্রেফতারের দাবিতে ভোলায় মানববন্ধন

বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ: আসামিকে গ্রেফতারের দাবিতে ভোলায় মানববন্ধন

ভোলা সদর প্রতিনিধি: ভোলার ইলিশায় এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় ধর্ষককে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে ধর্ষণকারীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে ইলিশা বাজারের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার শত শত লোক অংশগ্রহণ করে।অভিযুক্ত ধর্ষকের নাম মো. নুরে আলম। তিনি সদর উপজেলার পূর্ব ইলিশার গুপ্তমুন্সী এলাকার ছিডু বেপারীর ছেলে। এ বিষয়ে অভিযুক্ত ধর্ষক নুরে আলমের পরিবার এশিয়ান টিভি অনলাইনের সাথে কথা বলতে রাজি হয়নি।ধর্ষণের শিকার শিক্ষার্থী বলেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ও ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় অভিযুক্ত মো. নুরে আলম আমাকে ধর্ষণ করে। পরে অন্তঃসত্ত্বা হয়েছি শুনে সে আমার গর্ভের সন্তান নষ্ট ও আমাকে হত্যার হুমকি দেয়। তাই ভয়ে কাউকে কিছুই জানাইনি। এখন আমি অন্ত:সত্তা।পূর্ব ইলিশার চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন বলেন, ঘটনাটি অত্যান্ত লজ্জাজনক। ধর্ষকের উপযুক্ত বিচার হওয়া উচিত।ভোলা মডেল থানার ওসি মনির হোসেন মিয়া বলেন, আসামি নুরে আলম বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করেন। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানালে মেয়েটি থানায় মামলা দায়ের করেন।তিনি আরও বলেন, মামলার পরপরই আসামি পালাতক রয়েছে। আসামি নুর আলমকে গ্রেফতারের চেষ্টা চলছে।উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি ভুক্তভোগী ওই শিক্ষার্থী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়ের পর অভিযুক্তকে গ্রেফতার কররা চেষ্টা অব্যাহত রয়েছে ।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

চোরের মামলায় পালিয়ে বেড়াচ্ছে গ্রামবাসী

মন্তব্য করুন