গাংনীতে শেখ রাসেল দিবস পালিত

গাংনীতে শেখ রাসেল দিবস পালিত

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

গাংনীতে শেখ রাসেল দিবস পালিত

গাংনীতে শেখ রাসেল দিবস পালিত

মেহেরপুর প্রতিনিধি: ‘শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়’ এই স্লোগানে মেহেরপুরের গাংনীতে নানা আয়োজনের মধ্য দিয়ে শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১৮ অক্টোবর বুধবার গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি পালন করা হয়।সকাল নয়টায় উপজেলার চত্বরে শহীদ মিনারের শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গাংনী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থান এসে শেষ হয়।এ উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীমসহ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সরকারি দফতরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

রমেকে শেখ রাসেলের জন্মদিনে ব্যতিক্রম উদ্যোগ

রমেকে শেখ রাসেলের জন্মদিনে ব্যতিক্রম উদ্যোগ

রমেকে শেখ রাসেলের জন্মদিনে ব্যতিক্রম উদ্যোগ

রমেকে শেখ রাসেলের জন্মদিনে ব্যতিক্রম উদ্যোগ

শেখ রাসেল পদক পেলেন লালপুরের ইউএনও

শেখ রাসেল পদক পেলেন লালপুরের ইউএনও

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে শেখ রাসেল দিবস পালন

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে শেখ রাসেল দিবস পালন

বীরগঞ্জে শেখ রাসেলের জন্মদিন পালিত

বীরগঞ্জে শেখ রাসেলের জন্মদিন পালিত

মন্তব্য করুন