রাজশাহীতে বাবলাবন গণহত্যা দিবস পালিত

রাজশাহীতে বাবলাবন গণহত্যা দিবস পালিত

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

রাজশাহীতে বাবলাবন গণহত্যা দিবস পালিত

রাজশাহীতে বাবলাবন গণহত্যা দিবস পালিত

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক বাবলাবন গণহত্যা দিবস পালন করেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। ২৫ নভেম্বর শনিবার বিকেলে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে দিবসটির স্মরণে এক সমাবেশের আয়োজন করা হয়।রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ জুলফিকার, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, সাবেক মহিলা কাউন্সিলর ফারজানা হক প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ নভেম্বর স্বাধীনতা যুদ্ধের সময় রাজশাহীতে স্বাধীনতাকামী ১৭ জন মানুষকে পাকিস্তানী হানাদার বাহিনী তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। বিজয়ের পরপর ৩১ ডিসেম্বর পদ্মাচর শ্রীরামপুর বাবলাবন এলাকা থেকে তাদের দড়িতে বাঁধা লাশ উদ্ধার করা হয়। অথচ, দিবসটি পালনে এবং শহিদদের স্মৃতি রক্ষায় নেই কোনো উদ্যোগ।এ সময় দেশের গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরে বঙ্গবন্ধুর আদর্শে নতুনভাবে উজ্জীবিত হওয়ার জন্যও আহ্বান জানান বক্তারা।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

রোহিঙ্গা গণহত্যা মামলার দ্রুত নিষ্পত্তিতে আশাবাদী বাংলাদেশ ও গাম্বিয়া

রোহিঙ্গা গণহত্যা মামলার দ্রুত নিষ্পত্তিতে আশাবাদী বাংলাদেশ ও গাম্বিয়া

নওগাঁয় তুলে ধরা হলো ১৯৭১ সালের শরণার্থীদের দুর্দশার চিত্র

নওগাঁয় তুলে ধরা হলো ১৯৭১ সালের শরণার্থীদের দুর্দশার চিত্র

নওগাঁয় তুলে ধরা হলো ১৯৭১ সালের শরণার্থীদের দুর্দশার চিত্র

নওগাঁয় তুলে ধরা হলো ১৯৭১ সালের শরণার্থীদের দুর্দশার চিত্র

১৩ এপ্রিল: থানাপাড়াবাসীকে স্মরণ করিয়ে দেয় একাত্তরের ভয়ানক দিনের কথা

মন্তব্য করুন