বদলগাছীতে টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ৩

বদলগাছীতে টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ৩

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

বদলগাছীতে টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ৩

বদলগাছীতে টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ৭২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৫। ২৪ অক্টোবর মঙ্গলবার ভোরে উপজেলার থুপশহর এলাকা থেকে তাদের আটক করা হয়।আটকরা হলো, উপজেলার থুপশহর গ্রামের আজাহার আলীর ছেলে সুমন হোসেন (২৬), ফেরদৌস হোসেনের ছেলে শয়ন হোসেন ও মাহমুদপুর গ্রামের রাশেদুল হকের ছেলে আশিক আহমেদ।২৪ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুমন হোসেন একজন চিহ্নিত মাদক কারবারি। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে শয়ন ও আশিকের মাধ্যমে নওগাঁর বিভিন্ন এলাকায় বিক্রি করতো। বিষয়টি নিয়ে র‌্যাব তাদের গতিনিধি পর্যবেক্ষণ করছিল।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্প কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিকের নেতৃত্বে ভোরে থুপশহর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আটকদের শরীর তল্লাশি করে তাদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৭২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী বদলগাছী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

কুমিল্লায় যৌতুকের জন্য খনতি দিয়ে স্ত্রীর গোপনাঙ্গ পুড়ালো স্বামী

কুমিল্লায় যৌতুকের জন্য খনতি দিয়ে স্ত্রীর গোপনাঙ্গ পুড়ালো স্বামী

কালীগঞ্জে মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে আটক

কালীগঞ্জে মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে আটক

মেহেরপুরে ফেনসিডিল-গাঁজা-হেরোইনসহ ৪ জন আটক

মেহেরপুরে ফেনসিডিল-গাঁজা-হেরোইনসহ ৪ জন আটক

নওগাঁ ১৯ হাজার কেজি চালসহ ট্রাক জব্দ, ক্রেতা-চালক আটক

নওগাঁ ১৯ হাজার কেজি চালসহ ট্রাক জব্দ, ক্রেতা-চালক আটক

তুরাগে চাঁদাবাজির অভিযোগে সেই রুস্তম আটক

তুরাগে চাঁদাবাজির অভিযোগে সেই রুস্তম আটক

মন্তব্য করুন