কুমিল্লায় পিস্তল ও ২টি ম্যাগজিনসহ আটক ১

কুমিল্লায় পিস্তল ও ২টি ম্যাগজিনসহ আটক ১

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

কুমিল্লায় পিস্তল ও ২টি ম্যাগজিনসহ আটক ১

কুমিল্লায় পিস্তল ও ২টি ম্যাগজিনসহ আটক ১

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিয়ামি বাসে অভিযান চালিয়ে এক অস্ত্রবহনকারী সন্ত্রাসীকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ। এ সময় তার কাছে থাকা ১টি পিস্তল ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়।১৯ ফেব্রুয়ারি সোমবার চান্দিনা থানার ৫নং কেরনখাল ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।  আটক ব্যক্তির নাম মো. কামাল হোসেন।পুলিশ জানায়, এসআই মোহাম্মদ জহির উদ্দিনসহ একদল পুলিশ চান্দিনা থানার ৫নং ওয়ার্ড ছয়ঘরিয়া সাকিনস্হ এইচএনবি ব্রীক ফিল্ডের সামনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে নিয়মিত ডিউটিরত ছিল । আটক আসামি কামাল হোসেন অস্ত্রসহ কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী মিয়ামি বাস থামিয়ে অভিযান চলায় পুলিশ। এ সময় গাড়ির সিটে বসা কামাল নামের একজন যাত্রীর দেহ তল্লাশি করা হয়। গাড়ির সিটের নিচে কালো রঙের ১টি ব্যাগ থেকে ১টি পিস্তল ও ২টি ম্যাগজিনসহ একজনকে আটক করেছে চান্দিনা থানার পুলিশ।পুলিশ আরও জানায়, আটক আসামি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার তুলাপুষ্কুরনী গ্রামের অধিবাসী। সে ওই এলাকার মৃত করিম উল্ল্যাহর ছেলে মো. কামাল হোসেন (৪৭)। এ ঘটনায় চান্দিনা থানায় মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানায় পুলিশ।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

কুমিল্লায় যৌতুকের জন্য খনতি দিয়ে স্ত্রীর গোপনাঙ্গ পুড়ালো স্বামী

কুমিল্লায় যৌতুকের জন্য খনতি দিয়ে স্ত্রীর গোপনাঙ্গ পুড়ালো স্বামী

কালীগঞ্জে মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে আটক

কালীগঞ্জে মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে আটক

মেহেরপুরে ফেনসিডিল-গাঁজা-হেরোইনসহ ৪ জন আটক

মেহেরপুরে ফেনসিডিল-গাঁজা-হেরোইনসহ ৪ জন আটক

নওগাঁ ১৯ হাজার কেজি চালসহ ট্রাক জব্দ, ক্রেতা-চালক আটক

নওগাঁ ১৯ হাজার কেজি চালসহ ট্রাক জব্দ, ক্রেতা-চালক আটক

তুরাগে চাঁদাবাজির অভিযোগে সেই রুস্তম আটক

তুরাগে চাঁদাবাজির অভিযোগে সেই রুস্তম আটক

মন্তব্য করুন