বাউফলে কৃষকলীগ নেতাকে কুপিয়ে জখম

বাউফলে কৃষকলীগ নেতাকে কুপিয়ে জখম

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

বাউফলে কৃষকলীগ নেতাকে কুপিয়ে জখম

বাউফলে কৃষকলীগ নেতাকে কুপিয়ে জখম

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. শফি মৃধা (৫০) নামের এক এক কৃষকলীগ নেতাকে কুপিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ পাওয়া গেছে। ৮  ‍জুলাই শনিবার সকাল ৭ টায় উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামে লতিফের চায়ের দোকানের সামনে এ হামলার ঘটনাটি ঘটে।হামলাকারীরা শফি মৃধাকে দুই পা, দুই হাত ও মাথায় উপর্যুপরি কুপিয়ে মারাত্মক জখম করে। এসময় তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাউফল ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই -বাংলা মোডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়।আহত শফি মৃধার ভাই আব্দুল হক অভিযোগ করে বলেন, স্থানীয় সুমন মেম্বার (৩৫), মামুন খান(২৭), নিজাম বয়াতি (৩০), বিল্লাল (২৩), মো. হোসেনসহ (২০) ১৪/১৫ জনের একটি হামলাকারী দল হত্যার উদ্যেশ্যে এলোপাথাড়িভাবে কুপিয়ে জখম করে শফি মৃধাকে।এ ঘটনায় বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিচুল হক বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

বরিশালে পৌর কাউন্সিলরকে কুপিয়ে জখম

বরিশালে পৌর কাউন্সিলরকে কুপিয়ে জখম

টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

কাস্টমস অফিসারকে কুপিয়ে জখম, প্রতিবাদে বিক্ষোভ

কাস্টমস অফিসারকে কুপিয়ে জখম, প্রতিবাদে বিক্ষোভ

ভোলার লালমোহনে কুপিয়ে ৬ জনকে জখম

ভোলার লালমোহনে কুপিয়ে ৬ জনকে জখম

ভোলার লালমোহনে কুপিয়ে ৬ জনকে জখম

ভোলার লালমোহনে কুপিয়ে ৬ জনকে জখম

মন্তব্য করুন