রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ কৃষকলীগ রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।কমিটিতে মো. আবুল হক মেম্বারকে সভাপতি ও নূর মোহাম্মদকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।এছাড়া নজরুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি এবং আবদুল সাত্তারকে যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়।৯ আগস্ট বুধবার দুপুরে উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল মান্নান তালুকদার ও সাধারণ সম্পাদক মো. আইয়ুব রানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আংশিক এ কমিটি অনুমোদন দেয়া হয়। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেয়া হয়েছে।রাঙ্গুনিয়ার সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের নির্দেশনা মেনে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে কাজ করে যাবেন বলে জানিয়েছেন কৃষকলীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।
১০ আগস্ট ২০২৩ ০৩:৪১ এএম
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: সৈয়দপুরে কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ৮ জুলাই শনিবার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন।প্রধান অতিথির বক্তব্যে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন বলেন, বিএনপি জামাত জোট সরকার দেশে নাশকতা করেছে। তাদের সময়ে আগুন দিয়ে মানুষ হত্যা করা হয়েছে। দেশের গাছপালা কেটে তারা হুলি খেলায় মেতেছিল।তিনি আরও বলেন, বিএনপি জোট সরকারের আমলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারেনি। অনেক কৃষকলীগ নেতাকর্মীকে তারা হত্যা করেছে। আবার যদি এরা ক্ষমতায় আসে, তাহলে দেশকে ধ্বংস করে দেবে।সৈয়দপুর উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সবুর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, জেলা কৃষক লীগের সভাপতি ইয়াহিয়া আবিদ, সাধারণ সম্পাদক অ্যাড. আজহারুল ইসলাম, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু, কৃষক লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন, এশিয়ান টেলিভিশন সৈয়দপুর প্রতিনিধি ও কৃষক লীগের প্রচার সম্পাদক ওবায়দুল ইসলাম প্রমুখ।
০৯ জুলাই ২০২৩ ০৭:০৬ এএম
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. শফি মৃধা (৫০) নামের এক এক কৃষকলীগ নেতাকে কুপিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ পাওয়া গেছে। ৮ জুলাই শনিবার সকাল ৭ টায় উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামে লতিফের চায়ের দোকানের সামনে এ হামলার ঘটনাটি ঘটে।হামলাকারীরা শফি মৃধাকে দুই পা, দুই হাত ও মাথায় উপর্যুপরি কুপিয়ে মারাত্মক জখম করে। এসময় তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাউফল ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই -বাংলা মোডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়।আহত শফি মৃধার ভাই আব্দুল হক অভিযোগ করে বলেন, স্থানীয় সুমন মেম্বার (৩৫), মামুন খান(২৭), নিজাম বয়াতি (৩০), বিল্লাল (২৩), মো. হোসেনসহ (২০) ১৪/১৫ জনের একটি হামলাকারী দল হত্যার উদ্যেশ্যে এলোপাথাড়িভাবে কুপিয়ে জখম করে শফি মৃধাকে।এ ঘটনায় বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিচুল হক বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৮ জুলাই ২০২৩ ০২:৪২ পিএম