শেখ রাসেল দিবস উপলক্ষে সৈয়দপুরে আলোচনা সভা

শেখ রাসেল দিবস উপলক্ষে সৈয়দপুরে আলোচনা সভা

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

শেখ রাসেল দিবস উপলক্ষে সৈয়দপুরে আলোচনা সভা

শেখ রাসেল দিবস উপলক্ষে সৈয়দপুরে আলোচনা সভা

নীলফামারী প্রতিনিধি: শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ১৮ অক্টোবর বুধবার উপজেলা পরিষদের আয়োজনেিএসব কর্মসূচি পালন করা হয়।‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ৮টায় সৈয়দপুর উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন।সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুস আলী, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক, বীর মুক্তিযোদ্ধা মির্জা সালাউদ্দিন বেগ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আমিনুল ইসলাম, উপজেলা প্রকোশলী এমএম আলী রেজা রাজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা মো. আবু সাইদ, উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরন্নাহার শাহজাদী, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মোসাঃ নুরবানু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর সভাপতি রফিকুল ইসলাম বাবুসহ উপজেলার সকল দফতরের কর্মকর্তা ও কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।আলোচনা সভার আগে উপজেলা পরিষদ এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় এবং শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে সৈয়দপুরে বিকেলে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

রমেকে শেখ রাসেলের জন্মদিনে ব্যতিক্রম উদ্যোগ

রমেকে শেখ রাসেলের জন্মদিনে ব্যতিক্রম উদ্যোগ

রমেকে শেখ রাসেলের জন্মদিনে ব্যতিক্রম উদ্যোগ

রমেকে শেখ রাসেলের জন্মদিনে ব্যতিক্রম উদ্যোগ

শেখ রাসেল পদক পেলেন লালপুরের ইউএনও

শেখ রাসেল পদক পেলেন লালপুরের ইউএনও

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে শেখ রাসেল দিবস পালন

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে শেখ রাসেল দিবস পালন

বীরগঞ্জে শেখ রাসেলের জন্মদিন পালিত

বীরগঞ্জে শেখ রাসেলের জন্মদিন পালিত

মন্তব্য করুন