পঞ্চগড়ে মাটিচাপা ও হাত-পা বাঁধা ২ ব্যক্তির মরদেহ উদ্ধার

পঞ্চগড়ে মাটিচাপা ও হাত-পা বাঁধা ২ ব্যক্তির মরদেহ উদ্ধার

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

পঞ্চগড়ে মাটিচাপা ও হাত-পা বাঁধা ২ ব্যক্তির মরদেহ উদ্ধার

পঞ্চগড়ে মাটিচাপা ও হাত-পা বাঁধা ২ ব্যক্তির মরদেহ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলার পৃথক ২টি উপজেলায় টাবুল বর্মন (৪৮) ও নুরুল ইসলাম (৪০) নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ সদস্যরা।২ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত সময়ে মাটি চাপা অবস্থায় টাবুলের মরদেহ উদ্ধার করা হয়। পঞ্চগড় সদরের চালকাহাট ইউনিয়নের ডলোপাড়া গ্রামের একটি আমবাগানের খালে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা । অপরদিকে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের সাঁওতালপাড়া ঘাট থেকে হাত-পা বাধা অবস্থায় নদী থেকে নুরুলের মরদেহ উদ্ধার করা হয়।নিহত টাবুল মাগুরা ইউনিয়নের লাখেরাজ ঘুমতি এলাকার হাগিরাম বর্মনের ছেলে। পেশায় তিনি একজন কৃষক। অপর একজন নিহত ব্যক্তি নুরুল ইসলাম বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের মুসলিমপুর কাউয়া খাল এলাকায় মৃত ইয়াসিন আলীর ছেলে। পেশায় তিনি একজন ভ্যান চালক।থানা পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, টাবুল বর্মন ৩১ জানুয়ারি বিকেল থেকে নিখোঁজ ছিল। এর মাঝে পরিবারের দায়ের করা জিডির প্রেক্ষিতে অভিযান চালিয়ে তার পরকিয়া প্রেমিকা ললিতা রানীসহ ললিতার মেয়ে মনিকা (২৩) ও মেয়ের জামাই প্রভাতকে আটক করে পুলিশ। ললিতার দেয়া তথ্যে মাটি চাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।এদিকে, ২৭ জানুয়ারি ভ্যান নিয়ে প্রতিদিনের মতো বের হয়ে নিখোঁজ হয় চালক নুরুল ইসলাম। এর পর তিনি আর বাড়ি ফেরেননি। নিখোঁজের দুদিন পরে সাঁওতালপাড়া ঘাটে করতোয়া নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। 
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

কেরানীগঞ্জে পরিত্যক্ত টিনের ট্রাঙ্কের ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে পরিত্যক্ত টিনের ট্রাঙ্কের ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দেয়ার ৭ দিন পর মরদেহ উদ্ধার

পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দেয়ার ৭ দিন পর মরদেহ উদ্ধার

শরীয়তপুরে চেম্বার থেকে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শরীয়তপুরে চেম্বার থেকে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিয়ামতপুরে বাগান থেকে গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নিয়ামতপুরে বাগান থেকে গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ফকিরহাটে মাছের ঘের থেকে ট্রাক চালকের মরদেহ উদ্ধার

ফকিরহাটে মাছের ঘের থেকে ট্রাক চালকের মরদেহ উদ্ধার

মন্তব্য করুন