রামগঞ্জে স্ত্রীর লাঠির আঘাতে স্বামীর মৃত্যু

রামগঞ্জে স্ত্রীর লাঠির আঘাতে স্বামীর মৃত্যু

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

রামগঞ্জে স্ত্রীর লাঠির আঘাতে স্বামীর মৃত্যু

রামগঞ্জে স্ত্রীর লাঠির আঘাতে স্বামীর মৃত্যু

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী আবুল বাশার (৫০) নিহত হয়েছেন। ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৯ নম্বর ফতেপুর গ্রামের দিঘীরপাড় এলাকায় ওয়ারিশ পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় নিহতের স্ত্রী কোহিনুর বেগমসহ পুত্রবধূ দীপা ও মেয়ে রাফাকে আটক করেছে পুলিশ। নিহত আবুল বাশার ওই গ্রামের ওয়ারিশ বাড়ির মৃত হাবিব উল্লাহর ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে আবুল বাশারের সঙ্গে তার স্ত্রী কোহিনুরের বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলে আসছিলো।নিহতের বড় বোন আমেনা বেগম বলেন, গত ৩ দিন হলো ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছি। মঙ্গলবার সকালে ভাইয়ের সঙ্গে তার ঝামেলার একপর্যায়ে তাকে (আবুল বাশার) মারধর এবং লাঠি দিয়ে আঘাত করা হয়। এ সময় আমার ভাইয়ের স্ত্রী কোহিনুর, ছেলের স্ত্রী ও মেয়ে রাফা হাসপাতালে নিতে না দেওয়ায় বাড়িতেই তার মৃত্যু হয়।এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

স্ত্রীর পরকীয়ার খবরে সৌদিতে আত্মহত্যা করলো স্বামী

স্ত্রীর পরকীয়ার খবরে সৌদিতে আত্মহত্যা করলো স্বামী

নীলফামারীতে পরকীয়ার বলি স্বামী, স্ত্রী ও শাশুড়ি গ্রেফতার

নীলফামারীতে পরকীয়ার বলি স্বামী, স্ত্রী ও শাশুড়ি গ্রেফতার

অণ্ডকোষ টিপে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক

অণ্ডকোষ টিপে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক

ঘাটাইলে চেয়ারের সঙ্গে স্ত্রীর হাত-পা বাঁধা, ফ্যানে ঝুলছিল স্বামীর মরদেহ

ঘাটাইলে চেয়ারের সঙ্গে স্ত্রীর হাত-পা বাঁধা, ফ্যানে ঝুলছিল স্বামীর মরদেহ

স্ত্রীর মৃত্যু শোকে ১০ মিনিটের মধ্যে মারা গেলেন স্বামীও

স্ত্রীর মৃত্যু শোকে ১০ মিনিটের মধ্যে মারা গেলেন স্বামীও

মন্তব্য করুন