কুড়িগ্রামে ৩ দিনব্যাপী জলবায়ু বিষয়ক কর্মশালা

কুড়িগ্রামে ৩ দিনব্যাপী জলবায়ু বিষয়ক কর্মশালা

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

কুড়িগ্রামে ৩ দিনব্যাপী জলবায়ু বিষয়ক কর্মশালা

কুড়িগ্রামে ৩ দিনব্যাপী জলবায়ু বিষয়ক কর্মশালা

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে জেলায় জলবায়ু সুবিচার, স্থানীয় নেতৃত্বের অভিযোজন, ক্ষয়ক্ষতি এবং এডভোকেসি বিষয়ে যুব সহায়ক বিষয়ক ৩ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারি মঙ্গলবার জেলা শহরের আলমাস কমিউনিটি সেন্টারে এ প্রশিক্ষণের সমাপনী দিন ছিলো। ব্রিটিশ কাউন্সিলের সাথে অংশীদারিত্বে এ উদ্যোগ হাতে নিয়েছে পরিবেশবাদী যুব সংগঠন ‘ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস’।কর্মশালায় জেলার ৯ উপজেলা হতে ২৫ জন কিশোর-কিশোরী অংশ নিয়ে কুড়িগ্রামের নদী ভাঙন, বন্যা, বাস্তুচ্যুত, জলবায়ুর অভিযোজন ইত্যাদি নানান বিষয়ের সমস্যাগুলো তুলে ধরেন ।এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, ইয়ুথনেথের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী প্রটিতী মাসুদ, পরিবেশ অধিদফতরের সহকারি পরিচালক মো. রেজাউল করিম, জেলা তথ্য অফিসার মো. শাহজাহান আলী, কুড়িগ্রাম জেলা সমন্বয়ক সুজন মোহন্ত, প্রশিক্ষক এস জেড অপু, জিমরান মোহাম্মদ সায়েক, আরিফুর রহমান শুভ প্রমুখ।ইয়ুথনেটের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান বলেন, ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের জন্মদিন এবং রাজ্যাভিষেক উদযাপনের জন্য সংবর্ধনা অনুষ্ঠানের অনুদানে কুড়িগ্রামের স্থানীয় নেতৃত্বের অভিযোজন ত্বরান্বিত করতে যুব ক্ষমতায়ন উদ্যোগ ‍‘ইউঅ্যাডাপ্ট’ শুরু হয়েছে।প্রকল্পটির মাধ্যমে কুড়িগ্রামের ৩ হাজার তরুণ-তরুণীকে সম্পৃক্তকরণ, তাদের জ্ঞান-দক্ষতা এবং নেতৃত্ব বিকাশে বিশেষায়িত প্রশিক্ষণ, জলবায়ু অধিবেশন, কমিউনিটি রেডিও অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি। 
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

আষাঢ় মাসজুড়ে পঞ্চগড়ে লাগানো হবে ৩ লাখ গাছ

আষাঢ় মাসজুড়ে পঞ্চগড়ে লাগানো হবে ৩ লাখ গাছ

বেরোবিতে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বেরোবিতে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

সিলেটে মাদকদ্রব্যের অপব্যবহার বন্ধে কর্মশালা অনুষ্ঠিত

সিলেটে মাদকদ্রব্যের অপব্যবহার বন্ধে কর্মশালা অনুষ্ঠিত

সেনবাগে তামাকের ব্যবহার বন্ধে সচেতনতা বিষয়ক কর্মশালা

সেনবাগে তামাকের ব্যবহার বন্ধে সচেতনতা বিষয়ক কর্মশালা

মন্তব্য করুন