প্রকাশ : ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ০৫:০৩ এএম
দেবীগঞ্জে নিখোঁজের ১০ দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে নিখোঁজের ১০ দিন পর ডোবার পাশ থেকে অর্ধগলিত অবস্থায় হাজারা খাতুন (৬০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ।
২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার চেংঠি হাজারাডঙ্গা ইউনিয়নের ডাডুয়া হাটের পার্শ্বে পাবনাল ব্রীজ সংলগ্ন এলাকায় এ মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ভারসাম্যহীন হাজারা খাতুন পার্শ্ববর্তী ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপীকান্তপুর এলাকার মো. সালামের স্ত্রী বলে যানা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত হাজারা খাতুন মানসিক ভারসাম্যহীন ছিলো । ১৩ ফেব্রুয়ারি থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ বিষয়ে ১৫ ফেব্রুয়ারি পরিবারের পক্ষ থেকে ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
বৃহস্পতিবার সকালে ক্ষেতে কাজ করতে যাওয়ার সময় ডোবার পাশে তার অর্ধগলিত মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি জানালে দেবীগঞ্জ থানা দক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহ সনাক্ত করে ঠাকুরগাঁও জেলার গোপিকান্তপুর এলাকার নাজির উদ্দিনের ছেলে এমদাদুল হক।
নিহত ব্যক্তির একমাত্র মেয়ে মরিয়মও (৩৮) মানসিক প্রতিবন্ধী বলে জানা যায়। এ বিষয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, “প্রাথমিক সুরতহাল শেষে মরাদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য মরদেহ প্রেরণ করা হয়েছে। উক্ত ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।”
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ২ বছর আগে
দেবীগঞ্জে নিখোঁজের ১০ দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার