বদলগাছীতে গাঁজা-মদসহ ২ নারী আটক

বদলগাছীতে গাঁজা-মদসহ ২ নারী আটক

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

বদলগাছীতে গাঁজা-মদসহ ২ নারী আটক

বদলগাছীতে গাঁজা-মদসহ ২ নারী আটক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী থানার কোলা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ২ মহিলাকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ৬ কেজি গাঁজা ও ৩০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। আটক ২ মহিলার নাম মোছা. বিজলী আক্তার (২৪) এবং পূর্নিমা রানী (৪০)।৯ ফেব্রুয়ারি শুক্রবার রাতে কোলা ইউনিয়নের খামার আক্কেলপুর গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। অভিযানকালে তারা ওই এলাকার মৃত আক্কেল হাজীর ছেলে আবুল কালাম আজাদের দোতলা পাকা বাড়ির সামনে অবস্থান করছিল বলে জানায় পুলিশ।আটক মোছা. বিজলী আক্তার নওগাঁ জেলার পত্নীতলা থানার কাদিয়াল পশ্চিমপাড়ার নজরুল ইসলামের মেয়ে এবং বদলগাছী থানার মাসিমপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে তানজীদ হোসেন বিজয়ের স্ত্রী। অপরজন পূর্নিমা রানী (৪০) আধাইপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামের শ্রী মধুলালের স্ত্রী। তারা বিগত কিছুদিন যাবৎ আবুল কালাম আজাদের বাড়ি ভাড়া নিয়ে মাদকের ব্যবসা চালাচ্ছিল বলে জানা যায়।অতিরিক্ত পুলিশ সুপার এক প্রেস ব্রিফিংয়ে জানান, তানজীদ হোসেন ওরফে বিজয় (২৫) নামে এক মাদক কারবারি ভাড়া বাড়িতে বিক্রির উদ্দেশ্যে গাঁজা রেখেছে বলে জানায় কালাম। এমন সংবাদের ভিত্তিতে এসআই মেহেদী হাসানের নেতৃত্বে একদল পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়।এ সময় পলিথিনে মোড়ানো ১ (এক) কেজি করে ৬টি প্যাকেটে থাকা মোট ৬ (ছয়) কেজি গাঁজাসহ মোছা. বিজলী আক্তারকে আটক করা হয়।  অপর আসামি তার স্বামী তানজীদ হোসেন ওরফে বিজয় পালিয়ে যায়। তাকে গ্রেফতারে চেষ্টা চলমান রয়েছে। বিজলির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।অপর দিকে দুপুর ৩টায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ লিটার চোলায় মদসহ বদলগাছী সেনপাড়া নামক স্থান থেকে পূর্নিমা রানী (৪০) নামে আরও এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

গাড়িসহ ১৪০ কেজি গাঁজা আটক

গাড়িসহ ১৪০ কেজি গাঁজা আটক

গাড়িসহ ১৪০ কেজি গাঁজা আটক

গাড়িসহ ১৪০ কেজি গাঁজা আটক

মেহেরপুরে ফেনসিডিল-গাঁজা-হেরোইনসহ ৪ জন আটক

মেহেরপুরে ফেনসিডিল-গাঁজা-হেরোইনসহ ৪ জন আটক

মাদক ব্যবসায় বাধা, বৃদ্ধের দাঁত ভেঙে দিলো কারবারিরা

মাদক ব্যবসায় বাধা, বৃদ্ধের দাঁত ভেঙে দিলো কারবারিরা

শেরপুরে ভারতীয় মদসহ ২ কারবারি গ্রেফতার

শেরপুরে ভারতীয় মদসহ ২ কারবারি গ্রেফতার

মন্তব্য করুন