দিনাজপুরে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম: আটক ১৮

দিনাজপুরে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম: আটক ১৮

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

দিনাজপুরে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম: আটক ১৮

দিনাজপুরে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম: আটক ১৮

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার এবং অসাধুপায় অবলম্বনের দায়ে আটক ১৮ জনকে গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান দেয়া হয়েছে।শনিবার (৮ ডিসেম্বর) দুপুরে আটক ৯ জন নারী ও ৯ জন পুরুষকে কোর্টে চালান দেয়া হয়। তাদের বিরুদ্ধে পৃথক ৮টি মামলা দায়ের করা হয়েছে। এর আগে শুক্রবার ৮টি কেন্দ্র থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার করে অসদুপায় অবলম্বনের দায়ে তাদেরকে আটক করা হয়।আটকরা হলেন দিনাজপুর জেলার সদর উপজেলার মুসলিমা খাতুন (২৮) ,মোছা. নাসরিন জাহান (২৯) ,উম্মে আলিমা (২৮) শরিফুল আলম (২৮) ,বিরল উপজেলার মো. কামরুজ্জামান (৩২) ,বিরল উপজেলার রাহেনা খাতুন (২৬) ,বীরগঞ্জ উপজেলার মো. জামিল বাদশা (৩১), মো. রাকিব (২৮), মনিরুজ্জামান (৩০) ,শেফালী রানী রায় ( ৩৩), সেতাবগঞ্জ উপজেলার মো. সায়েম মুন্না তনময় (২৯) ,হাকিমপু উপজেলার জাকিয়া ফেরদৌস (২৬), চিরিরবন্দর উপজেলার কবিতা রানী রায় (২৭), সবুজ চন্দ্র রায় (৩৪) ,বিরামপুর উপজেলার মহিদুল ইসলাম (৩২) ,নবাবগঞ্জ উপজেলার তানিয়া মস্ততারি (৩১) ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার উর্মিলা আক্তার (২০) ,ঠাকুরগাঁ জেলার হরিপুর উপজেলার মো. সুজন আলী (২৭)।কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন জানান, প্রক্সি ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার দায়ে ১৮ জনকে আটক করা হয়। এদের মধ্যে মধ্যে ৯ জন নারী ও ৯ জন পুরুষ। এদের কাছথেকে ইলেকট্রনিক ডিভাইস সংযুক্ত মাস্টারকার্ড, ব্লুটুথ ডিভাইস ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনে কেন্দ্র সচিবরা বাদী হয়ে পৃথক ৮ টি মামলা করেছেন।শনিবার দুপুরে তাদেরকে কোর্টে চালান দেয়া হয়েছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

নওগাঁয় মাদ্রাসার সুপার ও সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

নওগাঁয় মাদ্রাসার সুপার ও সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

মাদরাসার নিয়োগে সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ, নিয়োগ পরীক্ষা স্থগিত

মাদরাসার নিয়োগে সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ, নিয়োগ পরীক্ষা স্থগিত

জয়পুরহাটে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, আটক ৩

জয়পুরহাটে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, আটক ৩

জয়পুরহাটে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, আটক ৩

জয়পুরহাটে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, আটক ৩

পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৭

পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৭

মন্তব্য করুন