বাঙালি জাতির প্রেরণার প্রতীক একুশে ফেব্রুয়ারি: এমপি ইয়াকুব আলী

বাঙালি জাতির প্রেরণার প্রতীক একুশে ফেব্রুয়ারি: এমপি ইয়াকুব আলী

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

বাঙালি জাতির প্রেরণার প্রতীক একুশে ফেব্রুয়ারি: এমপি ইয়াকুব আলী

বাঙালি জাতির প্রেরণার প্রতীক একুশে ফেব্রুয়ারি: এমপি ইয়াকুব আলী

মণিরামপুর প্রতিনিধি: যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেছেন, ‘বাঙালি জাতির প্রেরণার প্রতীক একুশে ফেব্রুয়ারি। স্বাধীনতা সংগ্রামের শুরুটা হয়েছিল মূলত একুশে ফেব্রুয়ারি। এরই ধারাবাহিকতায় আমরা নিজস্ব মাতৃভাষা পেয়েছি, একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি।২১ ফেব্রুয়ারি বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতি এমপি এস এম ইয়াকুব আলী আরও বলেন, ‘বাংলা আমাদের মাতৃভাষা, এ ভাষার জন্য জীবন দিয়েছেন অনেকেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যদায় উন্নীত করেছে। আজ আমরা স্বরণ করি ভাষা আন্দোলনের সব শহীদদেরকে।উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামানের পরিচালনায় এতে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিদ ও থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ।আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী। অনুষ্ঠানে বঙ্গবন্ধুসহ সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন উপজেলার লাউড়ী মাদ্রাসার অধ্যক্ষ মফিজুর রহমান।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

ঝিনাইদহে আনার হত্যায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

ঝিনাইদহে আনার হত্যায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

ডিএনএ টেস্টের জন্য ভারত যাচ্ছেন আনার কন্যা

ডিএনএ টেস্টের জন্য ভারত যাচ্ছেন আনার কন্যা

আনার হত্যা: ফের ৫ দিনের রিমান্ডে শিমুল-তানভীর-শিলাস্তি

আনার হত্যা: ফের ৫ দিনের রিমান্ডে শিমুল-তানভীর-শিলাস্তি

এমপি আনার হত্যার প্রতিবাদে মানববন্ধন-শোক র‌্যালি

এমপি আনার হত্যার প্রতিবাদে মানববন্ধন-শোক র‌্যালি

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য নায়েব আলী জোয়াদ্দার

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য নায়েব আলী জোয়াদ্দার

মন্তব্য করুন