বদলগাছীতে মাইলস্টোন হাইস্কুলে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত

বদলগাছীতে মাইলস্টোন হাইস্কুলে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

বদলগাছীতে মাইলস্টোন হাইস্কুলে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত

বদলগাছীতে মাইলস্টোন হাইস্কুলে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে মাইলস্টোন হাইস্কুলে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০ টায় বিদ্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে পিঠা মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশানর (ভূমি) আতিয়া খাতুন।এ সময় বদলগাছী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সাইদ, বিদ্যালয়ের পরিচালক লুৎফর রহমান ও প্রধান শিক্ষক আবু জর গিফারী, সাংবাদিক আব্বাস আলীসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।দিনব্যাপী পিঠা উৎসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঁচটি স্টলে অংশ নেয়। যেখানে ঝিনুক পিঠা, গোলাপ পিঠা, পাটি সাপটা, নকশি পিঠা, তেজপাতা পিঠা, খেজুর পিঠা, তেল পিঠা ও পুলি পিঠা সহ অন্তত ২৫ ধরণের পিঠা দিয়ে স্টলগুলো সাজানো হয়। প্রতিঠি পিঠার দাম রাখা হয় ৫ টাকা। এই প্রথম উপজেলায় স্কুলে পর্যায়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।পিঠা উৎসবে অংশ নেয়া শিক্ষার্থী ইয়াছির আরাফাত জানায়, আমাদের ভাললাগা থেকে এই আয়োজন করেছি। মা এসব পিঠা তৈরিতে সহযোগিতা করেছে। প্রতিটি পিঠা অত্যান্ত সুস্বাদু এবং দাম রাখা হয়েছে প্রতি পিস ৫ টাকা।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জর গিফারী বলেন, উপজেলা পর্যায়ে এই প্রথম পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক অবস্থায় ছোট পরিসরে আয়োজন করা হয়েছে। মেলায় ব্যাপক সাড়া পড়েছে। শিক্ষার্থীরা পিঠা মেলার আয়োজন করলেও মূলত বিভিন্ন ধরনের পিঠা তৈরিতে তাদের পরিবার সহযোগিতা করেছে। আগামীতে আরও বড় পরিসরে আয়োজন করা হবে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

নওগাঁয় শুরু হয়েছে জাতীয় ফল মেলা

নওগাঁয় শুরু হয়েছে জাতীয় ফল মেলা

বীরগঞ্জে দিনব্যাপী সম্প্রতি মেলা অনুষ্ঠিত

বীরগঞ্জে দিনব্যাপী সম্প্রতি মেলা অনুষ্ঠিত

সেফ এইচভিএসিআর এক্সপোতে ‘হায়ার’র সরব উপস্থিতি

সেফ এইচভিএসিআর এক্সপোতে ‘হায়ার’র সরব উপস্থিতি

তজুমদ্দিনে প্রাণিসম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহ অনুষ্ঠিত

তজুমদ্দিনে প্রাণিসম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহ অনুষ্ঠিত

নরসিংদীতে পাখিসহ রংবেরঙের প্রাণি মেলা

নরসিংদীতে পাখিসহ রংবেরঙের প্রাণি মেলা

মন্তব্য করুন