এসএসসি পরীক্ষা কেন্দ্রে চলমান বইমেলা বন্ধ করলেন ইউএনও

এসএসসি পরীক্ষা কেন্দ্রে চলমান বইমেলা বন্ধ করলেন ইউএনও

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

এসএসসি পরীক্ষা কেন্দ্রে চলমান বইমেলা বন্ধ করলেন ইউএনও

এসএসসি পরীক্ষা কেন্দ্রে চলমান বইমেলা বন্ধ করলেন ইউএনও

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে ৩১তম বইমেলার আয়োজন বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাইমেনা শারমীন।৯ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে এ আদেশ দেন তিনি।আমরা ক’জন স্পোটিং ক্লাবের আয়োজনে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ বইমেলার আয়োজন করা হয়। এতে প্রতিবারই ক্লাবটির সভাপতির সভাপতিত্বে প্রধান অতিথি থাকতে দেখা গেছে স্থানীয় সংসদ সদস্যকে।বই মেলার উদ্বোধন করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, বিশিষ্ট সাংবাদিক, কবি ও লেখকরা। বিগত তিন দশক থেকে এসএসসি পরীক্ষার মধ্যে বইমেলা চললেও পরীক্ষা চলাকালীন সময়ে মেলা স্থগিত করা হতো। কিন্তু এবার এ শর্তেও মেলা করার অনুমতি পাইনি আমরা ক’জন স্পোটিং ক্লাব। এতে হতাশ হয়েছেন ক্লাবটির উপদেষ্টা পরিষদসহ বইমেলার দর্শনার্থীরা।আমরা ক’জন স্পোটিং ক্লাবের সভাপতি তৌফিকুর রহমান শ্রাবণ ও বইমেলা উদ্যাপন পরিষদের আহ্বায়ক তোসাদ্দেক সরকার তিতাস জানান, বিগত ৩০ বছরে পরীক্ষা কেন্দ্রে বইমেলা চললেও কারও কোনো সমস্যা হয়নি। তবে এবার উপজেলা প্রশাসন জনগণের কাঙ্খিত জায়গায় বইমেলা করতে বাধা দেওয়ায় ওই স্থানে মেলা করা সম্ভব হচ্ছে না। কিন্তু লেখক, পাঠক ও দর্শকের কথা চিন্তা করে উপজেলার মডেল মসজিদের পাশে মেলা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।শাহারিয়ার শান্ত নামের এক পাঠক জানান, আমাদের প্রাণের মেলার স্থান পরিবর্তনের মাধ্যমে মেলার ঐতিহ্য বিলিনের পথে। পাইলট মাঠে মেলা না হয়ে মডেল মসজিদের পাশের ছোট একটি জায়গায় মেলা হওয়ায়, বেশি মানুষের ভিড় হয়ে সড়কে পথচারিদের সমস্যার সৃষ্টি হবে।এ বিষয়ে জানতে ওই পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব ও সরকারি স্কুলটির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অনিতা রানীর সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাইমেনা শারমীন বলেন, এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে ওই স্থানে ১৪৪ ধারাজারি থাকবে। এজন্য তাদেরকে স্থান পরিবর্তনের কথা বলা হয়েছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

নোয়াখালীতে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নোয়াখালীতে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফেব্রুয়ারির পরিবর্তে ডিসেম্বরে এসএসসি পরীক্ষা, সময় ৫ ঘণ্টা

ফেব্রুয়ারির পরিবর্তে ডিসেম্বরে এসএসসি পরীক্ষা, সময় ৫ ঘণ্টা

এসএসসিতে পাসের হার ৮৩.০৪ শতাংশ

এসএসসিতে পাসের হার ৮৩.০৪ শতাংশ

এসএসসিতে পাসের হার ৮৩.০৪ শতাংশ

এসএসসিতে পাসের হার ৮৩.০৪ শতাংশ

এসএসসির ফল জানা যাবে যেভাবে

এসএসসির ফল জানা যাবে যেভাবে

মন্তব্য করুন