সৈয়দপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

সৈয়দপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

সৈয়দপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

সৈয়দপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে বিদ্যালয়ের জমিদাতা ও স্থানীয় অভিভাবকদের না জানিয়ে গোপনে বাণিজ্য করে নিয়োগ পরীক্ষা নেয়ার সংবাদ পাওয়া গেছে। পরে এলাকাবাসীর তোপের মুখে নিয়োগ পরীক্ষার ফলাফল না দিয়ে এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করেই নিয়োগ কমিটির সদস্যরা চলে যান।জানা যায়, সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নে অবস্থিত ছমির উদ্দিন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে গত ২১ অক্টোবর শনিবার নিয়োগ পরীক্ষা নেয়ার চেষ্টা করা হয়। গোপনে পছন্দমত প্রার্থীদের নিকট থেকে মোটা অংকের টাকা নিয়ে বিদ্যালয়ের সভাপতি মো. জয়নাল আবেদীন ও প্রধান শিক্ষক পুলিন চন্দ্র দাস এই নিয়োগ পরীক্ষা নেয়ার চেষ্টা করেন। ঘটনা জানতে পেরে বিদ্যালয়ের জমিদাতা ও স্থানীয়রা বাধা দিলে তাদের প্রতি ক্ষিপ্ত হন সভাপতি ও প্রধান শিক্ষক। এ সময় স্থানীয়রা আন্দোলন শুরু করলে নিয়োগ পরীক্ষার ফলাফল না দিয়েই তরিঘড়ি করে সেখান থেকে চলে যান তারা।এ বিষয়ে স্থানীয় আমজাদ হোসেন বলেন, আমরা এই বিদ্যালয়ের জমিদাতা। অথচ, স্থানীয় লোকেরা জানি না, আজকে নিয়োগ পরীক্ষা হচ্ছে। আমরা বিদ্যালয়ের সামনে বেশকিছু মোটরসাইকেল দেখতে পেয়ে সেখানে যাই এবং জানতে পারি নিয়োগ পরীক্ষা হচ্ছে। কোন পত্রিকায়, কোন সময় নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে তাও জানেন না এলাকার লোকজন।এলাকাবাসীর দাবি, রেজা নামে একজন ওই স্কুলে দীর্ঘ ১০ বছর ধরে নিরাপত্তাকর্মী হিসেবে শ্রম দিয়ে আসছে। তাই রেজাকে ওই পদে বিধি মোতাবেক নিয়োগ দেয়া হোক। এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মো. জয়নাল আবেদীন বলেন, আমরা নিয়োগ পরীক্ষা নিচ্ছি বিধি অনুযায়ী। জোর করে কেউ যদি চাকরি চায় তা কি দেয়া সম্ভব? তাদের লোককে চাকরি না দেয়ায় অযথা চিল্লাচিল্লি করে বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করছে। তাছাড়া নিয়োগ বাণিজ্যের যে অভিযোগ করছে তাও মিথ্যা। কেউ বলতে পারবে না নিয়োগের ব্যাপারে কারো কাছে কোনো অর্থ নেয়া হয়েছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

এনআরবি ইসলামিক লাইফের ভারপ্রাপ্ত সিইও হলেন মিজানুর রহমান

এনআরবি ইসলামিক লাইফের ভারপ্রাপ্ত সিইও হলেন মিজানুর রহমান

ইউজিসি’র নিয়ম ভেঙে জাবিতে চুক্তিভিত্তিক রেজিস্ট্রার নিয়োগ

ইউজিসি’র নিয়ম ভেঙে জাবিতে চুক্তিভিত্তিক রেজিস্ট্রার নিয়োগ

২৩৫ টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে স্বাস্থ্য বিভাগে নিয়োগ পেলেন ৮৪ জন

২৩৫ টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে স্বাস্থ্য বিভাগে নিয়োগ পেলেন ৮৪ জন

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপে উত্তীর্ণ ৪৬ হাজার ১৯৯

মন্তব্য করুন