সিগন্যাল না মানায় ভৈরবের দুর্ঘটনাটি ঘটেছে: রেলওয়ে

সিগন্যাল না মানায় ভৈরবের দুর্ঘটনাটি ঘটেছে: রেলওয়ে

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

সিগন্যাল না মানায় ভৈরবের দুর্ঘটনাটি ঘটেছে: রেলওয়ে

সিগন্যাল না মানায় ভৈরবের দুর্ঘটনাটি ঘটেছে: রেলওয়ে

জেষ্ঠ্য প্রতিবেদক: মালবাহী ট্রেন সিগন্যাল না মানায় কিশোরগঞ্জের ভৈরবে ২ ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) মো. নাজমুল ইসলাম বলেন, মালবাহী ট্রেনটি সিগন্যাল না মানায় দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। এ সময় ট্রেনটির স্টেশনের আউটারে থাকার কথা ছিলো, কিন্তু সেটি সিগন্যাল অমান্য করে স্টেশনে ঢুকে পড়ে।২৩ অক্টোবর সোমবার বিকেল পৌনে ৪ টায় ভৈরবে আন্তঃনগর এগারো সিন্দুর গোধুলীকে পেছন থেকে ধাক্কা দেয় একটি মালবাহী ট্রেন। এ সময় মালবাহী ট্রেনটির ধাক্কায় এগার সিন্দুর গোধুলীর ৩ টি বগি যাত্রীসহ লাইন থেকে উল্টে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৪ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি।রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা জানান, গোধুলি ট্রেনটি ভৈরব রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার পরপরই স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার কাজের জন্য রিলিফ ট্রেন রওনা হয়েছে। উদ্ধার শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। পুলিশ, র‍্যাব ও ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এ দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট ও ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ আছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

নাজিরপুরে ভুয়া পুলিশ সদস্য গ্রেফতার ।

নাজিরপুরে ভুয়া পুলিশ সদস্য গ্রেফতার ।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

সাপের আতঙ্কে জমিতে যেতে পারছেন না খোকসার চরাঞ্চলের মানুষ

সাপের আতঙ্কে জমিতে যেতে পারছেন না খোকসার চরাঞ্চলের মানুষ

আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পরে ১০ বরযাত্রী নিহত

আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পরে ১০ বরযাত্রী নিহত

নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস লাইনচ্যুতির ঘটনায় ৪ কিশোর কারাগারে

নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস লাইনচ্যুতির ঘটনায় ৪ কিশোর কারাগারে

নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস লাইনচ্যুতির ঘটনায় ৪ কিশোর কারাগারে

নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস লাইনচ্যুতির ঘটনায় ৪ কিশোর কারাগারে

ট্রেনে কাটা পড়ে মাদরাসার ছাত্র নিহত

ট্রেনে কাটা পড়ে মাদরাসার ছাত্র নিহত

নাটোরের নলডাঙ্গায় ক্ষতিগ্রস্ত রেলপথে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন

নাটোরের নলডাঙ্গায় ক্ষতিগ্রস্ত রেলপথে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন

কালিহাতীতে পৃথক রেল দুর্ঘটনায় নিহত ২

কালিহাতীতে পৃথক রেল দুর্ঘটনায় নিহত ২

মন্তব্য করুন