ঢাবি অধিভুক্ত ৭ কলেজের অনার্স ১ম বর্ষের পরীক্ষা শুরু ২৭ সেপ্টেম্বর

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের অনার্স ১ম বর্ষের পরীক্ষা শুরু ২৭ সেপ্টেম্বর

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের অনার্স ১ম বর্ষের পরীক্ষা শুরু ২৭ সেপ্টেম্বর

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের অনার্স ১ম বর্ষের পরীক্ষা শুরু ২৭ সেপ্টেম্বর

ঢাকা কলেজ প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি ৭ কলেজের ২০২২ সনের ১ম বর্ষের (সম্মান) নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর বুধবার শুরু হয়ে নিয়মিত বিরতিতে ক্রমান্বয়ে স্ব স্ব বিভাগের সময় অনুযায়ী এ পরীক্ষা শেষ হবে ৩ ডিসেম্বর।১১ সেপ্টেম্বর সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহারুল হক চৌধুরি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়। সকল বিভাগের প্রতিটি পরীক্ষা আরম্ভের সময় সকাল ৯ টা। পরিক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখ থাকবে বলে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়।ঢাবি অধিভুক্ত সরকারি ৭ কলেজসমূহের পরীক্ষার কেন্দ্রগুলোর মধ্যে ঢাকা কলেজ ও বেগম বদরুন্নেসা মহিলা কলেজ কেন্দ্রে ইডেন মহিলা কলেজ শিক্ষার্থীরা, ইডেন মহিলা কলেজ কেন্দ্রে ঢাকা কলেজ ও বেগম বদরুন্নেসা মহিলা কলেজের শিক্ষার্থীরা, সরকারি বাঙলা কলেজ কেন্দ্রে সরকারি তিতুমীর কলেজ শিক্ষার্থীরা এবং সরকারি তিতুমীর কলেজ কেন্দ্রে সরকারি বাঙলা কলেজ শিক্ষার্থীরা এবং কবি নজরুল ইসলাম কলেজ কেন্দ্রে সরকারি  শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবেন।  পরীক্ষার সময় ঢাবি অধিভুক্ত শিক্ষার্থীদের বেশকিছু নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাবি হতে ইস্যু করা প্রবেশপত্র ছাড়া পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। এছাড়াও পরিক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ও যেকোন ইলেকট্রনিক ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষার্থীদের এসব নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

বাকৃবির আবাসিক এলাকায় ২ লক্ষ টাকার জিনিসপত্র চুরি

বাকৃবির আবাসিক এলাকায় ২ লক্ষ টাকার জিনিসপত্র চুরি

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

প্রশাসনকে না জানিয়ে প্রেস ক্লাব খুললেন বাকৃবির শিক্ষক, নিজে হলেন সভাপতি

প্রশাসনকে না জানিয়ে প্রেস ক্লাব খুললেন বাকৃবির শিক্ষক, নিজে হলেন সভাপতি

ঢাবি অধিভুক্ত ৭ কলেজ শিক্ষার্থীদের ফের নীলক্ষেত অবরোধ

ঢাবি অধিভুক্ত ৭ কলেজ শিক্ষার্থীদের ফের নীলক্ষেত অবরোধ

ঢাবি অধিভুক্ত ৭ কলেজ শিক্ষার্থীদের ফের নীলক্ষেত অবরোধ

ঢাবি অধিভুক্ত ৭ কলেজ শিক্ষার্থীদের ফের নীলক্ষেত অবরোধ

৬ দফা দাবিতে ঢাবি অধিভুক্ত ৭ কলেজ ছাত্রফ্রন্টের মানববন্ধন

৬ দফা দাবিতে ঢাবি অধিভুক্ত ৭ কলেজ ছাত্রফ্রন্টের মানববন্ধন

ঢাবির কর্মচারী সংকটের কারণেই ফলাফল বিলম্ব হচ্ছে: অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য

ঢাবির কর্মচারী সংকটের কারণেই ফলাফল বিলম্ব হচ্ছে: অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য

অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের হয়রানি করার প্রতিবাদে ঢাবি প্রশাসনের বিরুদ্ধে মানববন্ধন

অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের হয়রানি করার প্রতিবাদে ঢাবি প্রশাসনের বিরুদ্ধে মানববন্ধন

মন্তব্য করুন