শিবগঞ্জে সড়ক নির্মাণে অনিয়ম: একমাসের মধ্যে ধসে গেছে নানা জায়গায়

শিবগঞ্জে সড়ক নির্মাণে অনিয়ম: একমাসের মধ্যে ধসে গেছে নানা জায়গায়

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

শিবগঞ্জে সড়ক নির্মাণে অনিয়ম: একমাসের মধ্যে ধসে গেছে নানা জায়গায়

শিবগঞ্জে সড়ক নির্মাণে অনিয়ম: একমাসের মধ্যে ধসে গেছে নানা জায়গায়

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উন্নয়ন সহায়তা তহবিলের প্রায় সাড়ে ৬ লাখ টাকার সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণের এক মাসের মধ্যেই ধস দেখা দিয়েছে ওই সড়কে। নিম্নমানের ইট ও অন্যান্য নির্মাণসামগ্রী ব্যবহার করার কারণেই এমন দুরাবস্থা, দাবি স্থানীয়দের।এনিয়ে প্রতিকার চেয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তারা।জানা যায়, গত ২০২২-২০২৩ অর্থবছরে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর চালকিপাড়া তাজিমুল হাজির বাড়ির সামনে থেকে বেড়িবাঁধ অভিমুখী রাস্তা এইচবিবিকরণ প্রকল্পের ব্যয় ধরা হয় ৬ লাখ ৪৬ হাজার ৯০০ টাকা।অভিযোগ রয়েছে, নিয়ম অনুযায়ী, ১নং ইট ব্যবহার করার কথা থাকলেও সেখানে ব্যবহার করা হয়েছে ৩নং ইট। ফলে নির্মাণের মাসখানেক পরেই সামান্য বৃষ্টির পানিতেই রাস্তার দুই পাড়ে দেখা দিয়েছে ধস। এতে স্থানীয়রা নতুন তৈরি রাস্তাটি নিয়ে বিপাকে পড়েছেন।স্থানীয় বাসিন্দা আব্দুল হাকিম বলেন, আশেপাশের সব রাস্তা পাকা হয়ে গেছে। কিন্তু বাবুপুর চালকিপাড়া তাজিমুল হাজির বাড়ির সামনে থেকে বেড়িবাঁধ পর্যন্ত রাস্তাটি কাঁচা ছিল। ফলে সামান্য বৃষ্টি হলেই কাঁদায় পরিপূর্ণ হয়ে যেত সড়কটি। দুর্ভোগের শিকার হচ্ছিল এখানকার কয়েক হাজার বাসিন্দা। সম্প্রতি রাস্তাটি পাকা হয়। কিন্তু নিম্নমানের কাজের ফলে একমাসের মধ্যেই সমস্যা দেখা দিয়েছে।পঞ্চাশোর্ধ আল আমিন জানান, নিম্নমানের ইট ও নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে রাস্তায়। ফলে নির্মাণের কয়েক দিনের মধ্যেই রাস্তা ভাঙা শুরু হয়েছে। অনেক জায়গায় ধসে গেছে। সরকারি যে বরাদ্দ দেয়া হয়েছে, সে অনুযায়ী সঠিকভাবে কাজ করা হয়নি।স্কুলশিক্ষক ফয়সাল আজম বলেন, নিম্নমানের ইট ব্যবহার করে অনিয়মের মাধ্যমে টাকা আত্মসাৎ ও দুর্নীতি করেছেন পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রকল্প সভাপতি। তদন্ত সাপেক্ষে জড়িতদের শাস্তির আওতায় আনা হোক।পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহা. আব্দুল মালেক জানান, কোনো অনিয়ম হয়নি। নিয়ম মেনেই সঠিকভাবে কাজ সম্পন্ন হয়েছে। তাছাড়া রাস্তা নির্মাণের কাজ করা হয়েছে ঠিকাদারের মাধ্যমে। আমরা সঠিকভাবে কাজ করতে যথাযথভাবে তদারকি করেছি।এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

নাজিরপুরে ভুয়া পুলিশ সদস্য গ্রেফতার ।

নাজিরপুরে ভুয়া পুলিশ সদস্য গ্রেফতার ।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

সাপের আতঙ্কে জমিতে যেতে পারছেন না খোকসার চরাঞ্চলের মানুষ

সাপের আতঙ্কে জমিতে যেতে পারছেন না খোকসার চরাঞ্চলের মানুষ

আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পরে ১০ বরযাত্রী নিহত

আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পরে ১০ বরযাত্রী নিহত

গাজীপুরে নিম্নমানের ইট, বালু ও খোয়া দিয়ে নির্মাণ হচ্ছে রাস্তা

গাজীপুরে নিম্নমানের ইট, বালু ও খোয়া দিয়ে নির্মাণ হচ্ছে রাস্তা

নোয়াখালী বিভিন্ন সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

নোয়াখালী বিভিন্ন সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

নোয়াখালী বিভিন্ন সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

নোয়াখালী বিভিন্ন সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

কাজিপুরে নিজ জমির ওপর দিয়ে সড়ক নির্মাণে বাধা, কাউন্সিলরের বিরুদ্ধে বৃদ্ধকে কোপানোর অভিযোগ

কাজিপুরে নিজ জমির ওপর দিয়ে সড়ক নির্মাণে বাধা, কাউন্সিলরের বিরুদ্ধে বৃদ্ধকে কোপানোর অভিযোগ

কক্সবাজারে সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম, স্বপ্রণোদিত হয়ে আদালত'র মামলা

কক্সবাজারে সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম, স্বপ্রণোদিত হয়ে আদালত'র মামলা

মন্তব্য করুন