প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩ ০২:১১ এএম
বদলগাছীতে স্কুল ছাত্রদের কাছে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ, আটক ৪
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে স্থানীয় কিশোর ও স্কুল পড়ুয়া ছাত্রদের কাছে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অভিযোগে চারজনকে আটক করেছে র্যাব-৫।
২০ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ৯টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর শেখ সাদিক।
এর আগে, ১৯ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভান্ডারপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলো, উপজেলার ভান্ডার গ্রামের মৃত নুরুল হুদার ছেলে জহুরুল ইসলাম (৪৩), লালুহার গ্রামের আব্দুস সালামের ছেলে রফিকুল ইসলাম (৩৯), আক্কেলপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে মানিক হোসেন (২৭) ও ভোলার পালশা গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে হাসান আলী (৩২)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বদলগাছী উপজেলার ভান্ডারপুর বাজারে ওই চারজন তাদের নিজস্ব দোকানে কম্পিউটারে অশ্লীল সিনেমা ও গানের ভিডিও চিত্র সংরক্ষণের পাশাপাশি পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষণ করে। টাকার বিনিময়ে তারা এসব ভিডিও স্থানীয় কিশোর ও স্কুল পড়ুয়া ছাত্রদের কাছে সরবরাহ করতো। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালিয়ে প্রমাণসহ তাদেরকে আটক করা হয়। পরে তাদের স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, স্থানীয় কিশোর ও স্কুল পড়ুয়া ছাত্রদের কাছে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অভিযোগ এনে ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে র্যাব। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার সকালে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ১ বছর আগে
বদলগাছীতে স্কুল ছাত্রদের কাছে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ, আটক ৪