খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

খুলনা ব্যুরো: খুলনা গোবরচাকা এলাকায় প্রতিপক্ষের গুলিতে ইমন শেখ (২২) নামে এক যুবক নিহত হয়েছে।৫ অক্টোবর বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত ইমন নগরীর নবীনগর এলাকার সানোয়ার শেখের ছেলে। ইমন পেশায় একজন রং মিস্ত্রী ছিলেন। তারা গোবরচাকা নবীনগর এলাকায় ভাড়া থাকতেন।সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক প্রতিপক্ষের গুলিতে ইমনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেন।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর গোবরচাকা তালুকদার লেনের গাবতলা মোড়ের ভাজাওয়ালা গলির মোহাম্মদ খাঁর বাড়ির সামনে ৫/৬টি মোটর সাইকেলে ১০/১২ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী এসে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এ সময় ইমন শেখের বুকের বাম পাশে একটি গুলি বিদ্ধ হয়। এতে সে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে।স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ইমনকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাত সোয়া ৮টার দিকে হাসপাতালের সার্জারি ১১/১২ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা ক্যাম্পে নিহত ৩, আহত ৩

সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা ক্যাম্পে নিহত ৩, আহত ৩

বারিধারায় ফিলিস্তিন দূতাবাসের সামনে সহকর্মীর গুলিতে প্রাণ গেল পুলিশ সদস্যের

বারিধারায় ফিলিস্তিন দূতাবাসের সামনে সহকর্মীর গুলিতে প্রাণ গেল পুলিশ সদস্যের

মসজিদে ফজরের নামাজের সময় গুলি, নিহত বহু মুসল্লি

মসজিদে ফজরের নামাজের সময় গুলি, নিহত বহু মুসল্লি

মসজিদে ফজরের নামাজের সময় গুলি, নিহত বহু মুসল্লি

মসজিদে ফজরের নামাজের সময় গুলি, নিহত বহু মুসল্লি

লোহিত সাগরে হামলা চালিয়ে ১০ হুথি যোদ্ধাকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র

লোহিত সাগরে হামলা চালিয়ে ১০ হুথি যোদ্ধাকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র

মন্তব্য করুন