সিলেটে ভারতীয় মদসহ একজন গ্রেফতার

সিলেটে ভারতীয় মদসহ একজন গ্রেফতার

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

সিলেটে ভারতীয় মদসহ একজন গ্রেফতার

সিলেটে ভারতীয় মদসহ একজন গ্রেফতার

সিলেট প্রতিনিধি: সিলেটে নিষিদ্ধ ভারতীয় মদসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। জেলার কোম্পানিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে তাকে মদসহ গ্রেফতার করে পুলিশ।৩০ জুন শুক্রবার রাত দশটায় কোম্পানিগঞ্জের ঢালার পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার গাছগড় গ্রামের জুলহাস মিয়ার ছেলে মাহবুব (২২)।ঘটনাটি নিশ্চিত করেছেন জেলা পুলিশের সহকারি মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক। তিনি জানান, শুক্রবার রাতে ঢালারপাড় এলাকার মাসুক চৌধুরী আসামীকে তার অফিসে আটকে রেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে খবর দেন। এরপর কোম্পানীগঞ্জ থানার এসআই গোপেশ চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি দল মাসুক চৌধুরীর অফিস থেকে মাহবুবকে আটক করে। এসময় তার কাছ থেকে ৩০ বোতল অফিসার চয়েজ মদ এবং ৮ বোতল বিয়ার জব্দ করা হয়।এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর (০১, তাং-০১/০৭/২০২৩)।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

এনায়েতপুরে ২৪ বোতল মদসহ আটক ১

এনায়েতপুরে ২৪ বোতল মদসহ আটক ১

এনায়েতপুরে ২৪ বোতল মদসহ আটক ১

এনায়েতপুরে ২৪ বোতল মদসহ আটক ১

সিলেটে ভারতীয় মদসহ যুবক আটক

সিলেটে ভারতীয় মদসহ যুবক আটক

চৌদ্দগ্রামে ১০০ বোতল বিদেশী মদ উদ্ধার

চৌদ্দগ্রামে ১০০ বোতল বিদেশী মদ উদ্ধার

চৌদ্দগ্রামে ১০০ বোতল বিদেশী মদ উদ্ধার

চৌদ্দগ্রামে ১০০ বোতল বিদেশী মদ উদ্ধার

মন্তব্য করুন