কাপ্তাইয়ে ১৫৫৮ লিটার চোলাই মদসহ গ্রেফতার ২

কাপ্তাইয়ে ১৫৫৮ লিটার চোলাই মদসহ গ্রেফতার ২

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

কাপ্তাইয়ে ১৫৫৮ লিটার চোলাই মদসহ গ্রেফতার ২

কাপ্তাইয়ে ১৫৫৮ লিটার চোলাই মদসহ গ্রেফতার ২

কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫৫৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করেছে। এসময় ২ জনকে গ্রেফতার করা হয়। ৩১ জুলাই সোমবার ভোর ৪ টা ৩০ মিনিটে কাপ্তাই থানা সংলগ্ন মৎস্য উন্নয়ন কর্পোরেশন চেক পোস্টের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় মদ পাচারে জড়িত ২ জনকে ১৫৫৮ লিটার দেশীয় চোলাই মদ ও একটি ট্রাকসহ গ্রেফতার করা হয়।গ্রেফতার আসামীর হচ্ছেন- লক্ষীপুর জেলার রামগতি থানার সোহরাব উদ্দীনের ছেলে মো. করিম এবং রাঙামাটির কাউখালী উপজেলার মহিউদ্দীনের ছেলে মো. ইসমাইল।কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন জানান, কাপ্তাই থানার পুলিশের এসআই স্বরুপ কান্তি পাল এবং মো. ইমাম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী এ অভিযানটি পরিচালনা করে। অভিযানে মাদক পাচারের কাজে জড়িত একটি ট্রাক এবং মাদকসহ ২ জনকে গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার হয় ১৫৫৮ লিটার দেশীয় চোলাই মদ।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাপ্তাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আটক আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

রাঙামাটিতে সম্ভাব্য পোলিং অফিসারদের নিয়ে তিন প্রার্থীর ভোজসভার ভিডিও ভাইরাল

রাঙামাটিতে সম্ভাব্য পোলিং অফিসারদের নিয়ে তিন প্রার্থীর ভোজসভার ভিডিও ভাইরাল

রাঙামাটিতে অজ্ঞাত রোগে ৫ জনের মৃত্যু, আক্রান্ত আরও ১৩ জন

রাঙামাটিতে অজ্ঞাত রোগে ৫ জনের মৃত্যু, আক্রান্ত আরও ১৩ জন

রাঙ্গামাটিতে চাঁদাবাজদের হাতে জিম্মি ঠিকাদাররা!

রাঙ্গামাটিতে চাঁদাবাজদের হাতে জিম্মি ঠিকাদাররা!

রাজস্থলীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রাজস্থলীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রাজস্থলীতে বন্য হাতির আক্রমণে ৪ কলা বাগান ধ্বংস

রাজস্থলীতে বন্য হাতির আক্রমণে ৪ কলা বাগান ধ্বংস

মন্তব্য করুন