প্রকাশ : ১৬ মার্চ ২০২৪ ০৪:৪৫ এএম
মোংলায় জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাই ও ভাবি আহত
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় জমি নিয়ে বিরোধের জেরে ছোটো ভাইয়ের মারধরে বড় ভাই ও ভাবি গুরুতর আহত হয়েছেন । আহতরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। ঘটনাটি ঘটেছে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের ফেলুর খন্ড গ্রামের ১ নং ওয়ার্ডে।
১৫ মার্চ শুক্রবার দুপুরে বড় ভাই মোশারেফ হাওলাদারের নিজ ও পৈত্রিক সম্পত্তি জোর করে দখলে নেয়ার চেস্টা করে ছোট ভাই হুমায়ন হাওলাদার। এ সময় ভাবি লায়লা বেগম তার স্বামীকে উদ্ধার করতে আসেন। তখন বড় ভাই এবং ভাবিকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেন ছোট ভাই হুমায়ন হাওলাদার। এ সময় তাদের চিৎকারে জড়ো হয় প্রতিবেশীরা। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ এলে ছোট ভাই হুমায়ুন হাওলাদার পালিয়ে যান।
এ বিষয়ে স্থানীয়রা জানান, মোশারেফ হাওলাদার ও তার ছোট ভাই হুমায়ুন হাওলাদারের মধ্যে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে বড় ভাই মোশারেফ হাওলাদার ও তার স্ত্রী লায়লা বেগমকে লাঠিসোঁটা ও রড দিয়ে হুমায়ুন হাওলাদার মারধর করে। এতে তারা গুরুতর আহত হন।
এ বিষয়ে স্থানীয়রা আরও জানান, আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে প্রথমে মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং সেখানে অবস্থার অবনতি ঘটলে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।
এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে, এম আজিজুল ইসলাম বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ১ বছর আগে
মোংলায় জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাই ও ভাবি আহত