মানিকগঞ্জে হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

মানিকগঞ্জে হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

মানিকগঞ্জে হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

মানিকগঞ্জে হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়াতে ২২ গ্রাম হেরোইনসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে উপজেলার গোলড়া বিবি জান হালিমা রশিদ সুপার মার্কেটের নিচতলায় অভিযান চালিয়ে মোছা. জেসমিন আক্তার (৩৫) এর কাছ থেকে ৪ গ্রাম ও তার স্বামী মো. সোহেল(৩৫)কে তাদের বসত ঘর থেকে ১৮ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।গ্রেফতার মো. সোহেল উপজেলার কামতা এলাকার মৃত সানোয়ার হোসেনের ছেলে এবং তার স্ত্রী মোছা. জেসমিন আক্তার একই গ্রামের মো. জহির উদ্দিনের মেয়ে।এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে সাটুরিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হামিদুর রশীদ মঙ্গলবার রাত সারে এগারোটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন।এ বিষয়ে হামিদুর রশীদ জানান, উপজেলার গোলড়া বিবি জান হালিমা রশিদ সুপার মার্কেটের নিচতলা থেকে ৪ গ্রাম হেরোইনসহ মোছা. জেসমিন আাক্তারকে গ্রেফতার করা হয়েছে। এরপর তার স্বামী মো. সোহেলকে কামতা গোলড়া এলাকায় তার বসত ঘর থেকে ১৮ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়ে।মো: হামিদুর রশীদ আরো জানান, গ্রেফতারকৃত মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এর আগেও তাদের মাদকসহ আটক করা হয়েছিল। জামিনে বেরিয়ে তারা আবারও মাদক কারবারের সাথে জড়িয়ে পড়ে। সোর্সের মাধ্যমে পাওয়া সংবাদের ভিত্তিতে তাদের হেরোইনসহ গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে সাটুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের সাটুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান। 
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

মেহেরপুরে ফেনসিডিল-গাঁজা-হেরোইনসহ ৪ জন আটক

মেহেরপুরে ফেনসিডিল-গাঁজা-হেরোইনসহ ৪ জন আটক

চট্টগ্রামে নারীকে জিম্মি করে পতিতাবৃত্তি, স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৪

জাবির আবাসিক হলে হেরোইন সেবনকালে আটক ২ শিক্ষার্থী

জাবির আবাসিক হলে হেরোইন সেবনকালে আটক ২ শিক্ষার্থী

কাজিপুরে হেরোইনসহ মাদককারবারি আটক

কাজিপুরে হেরোইনসহ মাদককারবারি আটক

মন্তব্য করুন