রংতুলিতে নিরাপদ সড়কের দাবি শিশুদের

রংতুলিতে নিরাপদ সড়কের দাবি শিশুদের

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

রংতুলিতে নিরাপদ সড়কের দাবি শিশুদের

রংতুলিতে নিরাপদ সড়কের দাবি শিশুদের

নিজস্ব প্রতিবেদক: রংতুলির মাধ্যমে নিরাপদ সড়কের দাবি তুলে ধরে ‘নিরাপদ সড়ক, নিরাপদ আমি’ বিষয়ক শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২৭ জানুয়ারি শনিবার বেলা ১২টায় রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি’র রোকনুজ্জামান খান দাদাভাই অডিটোরিয়ামে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আয়োজনে বাংলাদেশের রোডক্র্যাশ অর্ধেকে নামিয়ে আনতে একটি “সড়ক নিরাপত্তা আইন” এর প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে এই চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।ঢাকা আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. কাজী শরিফুল আলমের সভাপতিত্বে উক্ত চিত্রাংকন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমি’র মহাপরিচালক আনজির লিটন। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। উক্ত চিত্রাংকন প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।এসময় অতিথিরা বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ মূলত মোটরযান আইন। যেখানে মোটরযানের ফিটনেস, লাইসেন্স, রুট পারমিট ও আইন ভঙ্গের জরিমানাকেই প্রাধান্য দেয়া হয়েছে। এই আইনে সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তার নিশ্চয়তার বিষয়টি অনুপস্থিত। তাই এই আইন ব্যবহার করেও পাওয়া যাচ্ছে না আশানুরূপ ফল। এসডিজি অনুযায়ী বাংলাদেশের রোডক্র্যাশ অর্ধেকে নামিয়ে আনতে একটি “সড়ক নিরাপত্তা আইন” প্রয়োজন বলেও মত দেন বক্তারা।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

ছাগলকাণ্ডের মতিউরকে সরানো হলো এনবিআর থেকে

ছাগলকাণ্ডের মতিউরকে সরানো হলো এনবিআর থেকে

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাঈদ খোকনের বর্ণাঢ্য শোভাযাত্রা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাঈদ খোকনের বর্ণাঢ্য শোভাযাত্রা

বুড়িগঙ্গায় ডুবে শিশুর মৃত্যু

বুড়িগঙ্গায় ডুবে শিশুর মৃত্যু

বুড়িগঙ্গা রক্ষায় বরাদ্দের প্রস্তাব সাঈদ খোকনের

বুড়িগঙ্গা রক্ষায় বরাদ্দের প্রস্তাব সাঈদ খোকনের

লোহাগড়ায় নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় সাধারণ মানুষ

লোহাগড়ায় নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় সাধারণ মানুষ

সৈয়দপুরে অর্ঘ্য আর্ট অ্যাকাডেমির চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সৈয়দপুরে অর্ঘ্য আর্ট অ্যাকাডেমির চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে কালো কাপড় বেঁধে রাস্তায় শিশু শিক্ষার্থী

নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে কালো কাপড় বেঁধে রাস্তায় শিশু শিক্ষার্থী

সড়ক নিরাপত্তা জোরদারকরণে ঢাকা আহ্ছানিয়া মিশনের ৭ সুপারিশ

সড়ক নিরাপত্তা জোরদারকরণে ঢাকা আহ্ছানিয়া মিশনের ৭ সুপারিশ

কুমিল্লা সিটি করপোরেশন অংকনশালায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা

কুমিল্লা সিটি করপোরেশন অংকনশালায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মন্তব্য করুন