রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন চলছে

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন চলছে

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন চলছে

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন চলছে

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। তিন দিন ধরে চলবে এই ভোটগ্রহণ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবারের নির্বাচনেও প্রার্থী হয়েছেন এবং নির্বাচনে সব ভোটারকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।রাশিয়ার নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশটির মূল ভূখণ্ড এবং ইউক্রেনের রুশ ভূখণ্ড দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া, খেরসন এবং ক্রিমিয়া মিলে এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১১ কোটি ২৩ লাখ। সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী রুশ নাগরিকদের মধ্যে ভোটার রয়েছেন ১৯ লাখ।এদিকে পুতিন বিরোধীদের বেশিরভাগই বিদেশে বা কারাগারে থাকলেও ব্যালট পেপারে আছে আরও তিন প্রার্থীর নাম। লড়াইয়ে আছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির লিওনিদ স্লাতস্কি, নিউ পিপলস পার্টির ভ্লাদিস্লাভ দাভানকোভ এবং রাশিয়ান কমিউনিস্ট পার্টির নিকোলাই খারিতোনোভ।প্রবাসীদের জন্য ১৪৪ দেশে বসানো হয়েছে ২৯৫টি ভোটকেন্দ্র। এমনকি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা নভোচারীরাও ট্রাস্টির মাধ্যমে দিতে পারবেন ভোট।এছাড়া কাজাখস্তানের বাইকোনুর শহরে রাশিয়ার যে মহাকাশ গবেষণা কেন্দ্র এবং সেই কেন্দ্রকে ঘিরে যে রুশ উপশহর গড়ে উঠেছে, সেখানে ভোটার রয়েছেন প্রায় ১২ হাজার।নির্বাচন কমিশন আশা করছে, এবারের নির্বাচনে ৭০ শতাংশেরও বেশি ভোটার ভোট দেবেন।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো

হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো

গাজায় ইসরাইলি বর্বর হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরাইলি বর্বর হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত

সু’চির জন্মদিন পালন করায় ২২ জন গ্রেফতার

সু’চির জন্মদিন পালন করায় ২২ জন গ্রেফতার

দার্জিলিংয়ে ট্রেন দুর্ঘটনা: নিহত ১৫, আহত ২৫

দার্জিলিংয়ে ট্রেন দুর্ঘটনা: নিহত ১৫, আহত ২৫

রাশিয়ায় কনসার্ট হলের হামলায় নিহত বেড়ে ১৩৩, আহত শতাধিক

রাশিয়ায় কনসার্ট হলের হামলায় নিহত বেড়ে ১৩৩, আহত শতাধিক

রাশিয়ায় কনসার্ট হলে বন্দুকধারীদের ভয়াবহ হামলা, নিহত অন্তত ১৩৩, আহত শতাধিক

রাশিয়ায় কনসার্ট হলে বন্দুকধারীদের ভয়াবহ হামলা, নিহত অন্তত ১৩৩, আহত শতাধিক

৮৭ শতাংশ ভোটে পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হলেন পুতিন

৮৭ শতাংশ ভোটে পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হলেন পুতিন

যুদ্ধে ইউক্রেনের ৩১ হাজার সেনা নিহত হয়েছেন: জেলেনস্কি

যুদ্ধে ইউক্রেনের ৩১ হাজার সেনা নিহত হয়েছেন: জেলেনস্কি

যুদ্ধে ইউক্রেনের ৩ লাখ ৮৩ হাজার সেনা হতাহত হয়েছে: রাশিয়া

যুদ্ধে ইউক্রেনের ৩ লাখ ৮৩ হাজার সেনা হতাহত হয়েছে: রাশিয়া

মন্তব্য করুন