ফের প্রধানমন্ত্রীর অবৈতনিক আইসিটি উপদেষ্টা হলেন সজীব ওয়াজেদ জয়

ফের প্রধানমন্ত্রীর অবৈতনিক আইসিটি উপদেষ্টা হলেন সজীব ওয়াজেদ জয়

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

ফের প্রধানমন্ত্রীর অবৈতনিক আইসিটি উপদেষ্টা হলেন সজীব ওয়াজেদ জয়

ফের প্রধানমন্ত্রীর অবৈতনিক আইসিটি উপদেষ্টা হলেন সজীব ওয়াজেদ জয়

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, শেখ হাসিনার পুত্র ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়কে আবারও প্রধানমন্ত্রীর অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।২১ জানুয়ারি রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।এর আগের সরকারেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন তিনি। এর আগে গত ২৯ নভেম্বর এই পদ থেকে তিনি পদত্যাগ করেন।গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে সরকার গঠন করে আওয়ামী লীগ। গত ১১ জানুয়ারি সন্ধ্যায় বঙ্গভবনে টানা চতুর্থবার ও সবমিলিয়ে পঞ্চমবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পঞ্চম মেয়াদে রাষ্ট্র পরিচালনায় এবার শেখ হাসিনার সঙ্গী হন ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী।মন্ত্রিসভা গঠনের পর প্রধানমন্ত্রীর ছয়জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। তারা হলেন- ড. মসিউর রহমান, ড. গওহর রিজভী, ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, সালমান ফজলুর রহমান, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং সাবেক মুখ্যসচিব কামাল আব্দুল নাসের চৌধুরী।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

চাকরিপ্রার্থীরা আর কত  অপেক্ষা করবেন

চাকরিপ্রার্থীরা আর কত অপেক্ষা করবেন

সাভারে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে

সাভারে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

বিদ্যুৎ খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

বিদ্যুৎ খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

সহিংসতা বন্ধে তরুণদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জয়ের

সহিংসতা বন্ধে তরুণদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জয়ের

সহিংসতা বন্ধে তরুণদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জয়ের

সহিংসতা বন্ধে তরুণদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জয়ের

দেশে ফিরে সব গুজবের জবাব দিলেন সজীব ওয়াজেদ জয়

দেশে ফিরে সব গুজবের জবাব দিলেন সজীব ওয়াজেদ জয়

দেশের তরুণদের প্রতি কৃতজ্ঞতা জানালেন সজীব ওয়াজেদ জয়

দেশের তরুণদের প্রতি কৃতজ্ঞতা জানালেন সজীব ওয়াজেদ জয়

আজ জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বিতরণ করবেন সজীব ওয়াজেদ জয়

আজ জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বিতরণ করবেন সজীব ওয়াজেদ জয়

মন্তব্য করুন