আজ থেকে শুরু শারদীয় দুর্গাপূজা

আজ থেকে শুরু শারদীয় দুর্গাপূজা

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

আজ থেকে শুরু শারদীয় দুর্গাপূজা

আজ থেকে শুরু শারদীয় দুর্গাপূজা

নিজস্ব প্রতিবেদক: আজ ২০ অক্টোবর শুক্রবার ষষ্ঠী পূজার মধ্যদিয়ে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা শুরু। আগামী ২৪ অক্টোবর মঙ্গলবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসবের।উৎসবের দ্বিতীয় দিন শনিবার মহাসপ্তমীর পূজা অনুষ্ঠিত হবে সকাল ৬টা ১০ মিনিটে। মহাঅষ্টমীর পূজা অনুষ্ঠিত হবে রোববার সকাল ৬টা ১০ মিনিটে এবং বেলা ১১টায় অনুষ্ঠিত হবে কুমারী পূজা। সন্ধিপূজা শুরু হবে রাত ৮টা ৬ মিনিটে।সোমবার সকাল ৬টা ১০ মিনিটে শুরু হবে নবমী পূজা। পরদিন মঙ্গলবার দশমী পূজা শুরু সকাল ৬টা ৩০মিনিট। পূজা সমাপন ও দর্পণ বিসর্জন হবে সকাল ৯টা ৪৯ মিনিটের মধ্যে। সন্ধ্যায় আরাত্রিকের পর প্রতিমা বিসর্জন ও শান্তিজল গ্রহণের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসবের।  রাজধানীতে মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃত্বে দশমীর দিন বিকেলে পলাশীর মোড় থেকে প্রতিবছরের ন্যায় বিজয়া শোভাযাত্রা শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির হয়ে পলাশী বাজার, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, বঙ্গবাজার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবন, গোলাপ শাহ্ মাজার, গুলিস্থান মোড়, নবাবপুর রোড, রায় সাহেব বাজার, বাহাদুর শাহ পার্ক হয়ে বুড়িগঙ্গা নদীর ওয়াইজ ঘাটে বিভিন্ন পূজা মণ্ডপে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দ্রনাথ পোদ্দার জানিয়েছেন, এবার সারা দেশে ৩২ হাজার ৪শ ৮টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আর রাজধানী ঢাকাতে এবার পূজা অনুষ্ঠিত হবে ২৪৬টি মন্ডপে। গতবছর সারা দেশে ৩২ হাজার ১শ ৬৮টি মন্দিরে এবং রাজধানীতে ২৪১টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হয়েছিল।দুর্গাপূজা উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশের প্রতিটি পূজামন্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার, বিজিবি,  র‌্যাবসহ অন্যান্য আইনশৃংখলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পুলিশ ও র‌্যাবের পাশাপাশি প্রায় প্রতিটি মন্ডপে স্বেচ্ছাসেবক বাহিনী দায়িত্ব পালন করছে। 
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

চাকরিপ্রার্থীরা আর কত  অপেক্ষা করবেন

চাকরিপ্রার্থীরা আর কত অপেক্ষা করবেন

সাভারে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে

সাভারে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

বিদ্যুৎ খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

বিদ্যুৎ খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

নির্বাচনের আগে বর্ণিল দুর্গোৎসবে অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

আওয়ামী লীগ অতন্দ্র প্রহরীর মতো দূর্গা উৎসবে পাহারা দিয়েছে: এমপি মমতাজ

আওয়ামী লীগ অতন্দ্র প্রহরীর মতো দূর্গা উৎসবে পাহারা দিয়েছে: এমপি মমতাজ

রাজস্থলীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা

রাজস্থলীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা

মন্তব্য করুন