নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে দুই সাংবাদিক আহত

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে দুই সাংবাদিক আহত

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে দুই সাংবাদিক আহত

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে দুই সাংবাদিক আহত

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুটি গ্রুপের সংঘর্ষের ঘটনায় দুই সাংবাদিকসহ একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।৫ ফেব্রুয়ারি সোমবার বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের একটি কক্ষে সিটদখলকে কেন্দ্র করে সংঘর্ষ ও মারামারিতে জড়ায় বিশ্ববিদ্যালয়ে সক্রিয় ছাত্রলীগের দুটি গ্রুপ। এতে আহত হয় একাধিক শিক্ষার্থী।এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে একটি অংশের হামলার শিকার হন সাংবাদিকরা। এতে গুরুতর আহত হন দৈনিক যায়যায়দিনের ক্যাম্পাস প্রতিনিধি ও সাংবাদিক সমিতির সদ্য সাবেক সাধারণ সম্পাদক হাবীব এবং আজকের পত্রিকার প্রতিনিধি ও সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ বিন সাইদ।বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী লুবন মোখলেসের নেতৃত্বে লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী তুহীন (পূর্বে বহিষ্কৃত), রায়হান, চারুকলার ২০১৭-১৮ সেশনের শাহরিয়ার এবং চারুকলার ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সৌমিক জাহানসহ অন্তত ১৫ থেকে ২০ জন  লাঠিসোটা, রড়সহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। আহত দুই সাংবাদিক বিশ্ববিদ্যালয়ের ‘ব্যাথার দানে’ নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার করেন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সৌমিত্র শেখর আহত সাংবাদিকদের  মেডিক্যাল সেন্টারে দেখতে এসে বলেন, ‘যারা হামলা করেছে, তারা যে-ই হোক না কেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।’
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ, সম্পাদক জামিল

রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ, সম্পাদক জামিল

হাবিপ্রবি ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

হাবিপ্রবি ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

ইবির দুই সিরাজের কে আসল সহ-সভাপতি, যা জানালো কেন্দ্রীয় ছাত্রলীগ

ইবির দুই সিরাজের কে আসল সহ-সভাপতি, যা জানালো কেন্দ্রীয় ছাত্রলীগ

শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগে রাবি ছাত্রলীগের চার নেতা বহিষ্কার

শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগে রাবি ছাত্রলীগের চার নেতা বহিষ্কার

শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো ইয়ুথ টক উইথ সাদ্দাম

শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো ইয়ুথ টক উইথ সাদ্দাম

আমিরাতে আরাভ খানের হামলায় সাংবাদিক আহত

আমিরাতে আরাভ খানের হামলায় সাংবাদিক আহত

দৌলতখানে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

দৌলতখানে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ, সম্পাদক জামিল

রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ, সম্পাদক জামিল

মন্তব্য করুন