জাবি ছাত্রলীগের ৪০০ জনের কমিটিতে ছাত্রত্ব নেই ২৮০ জনের

জাবি ছাত্রলীগের ৪০০ জনের কমিটিতে ছাত্রত্ব নেই ২৮০ জনের

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

জাবি ছাত্রলীগের ৪০০ জনের কমিটিতে ছাত্রত্ব নেই ২৮০ জনের

জাবি ছাত্রলীগের ৪০০ জনের কমিটিতে ছাত্রত্ব নেই ২৮০ জনের

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের বর্তমান কমিটির পদধারীদের একটি বড় অংশের ছাত্রত্ব শেষ হয়েছে। এমনকি মাস্টার্সে অকৃতকার্য হওয়ায় অছাত্রদের সেই তালিকায় স্থান পেয়েছেন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকও। এর পরও বিশেষ ছাত্রত্ব দেখিয়ে রাজনীতি করেছেন তারা। তার ওপর সংগঠনের গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটিতে রাখা হয়েছে ৪০০ জনের উপরে নেতাকর্মীকে। এদের মধ্যে বর্তমানে ২৮০ জনের নেই ছাত্রত্ব। যে ১২০ জনের ছাত্রত্ব আছে তাদের অনেকেই আবার বিশেষ ছাত্র।বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী একজন নিয়মিত শিক্ষার্থী সবোর্চ্চ ৬ বছরে স্নাতক ও ২ বছরে স্বাতকোত্তর পরীক্ষা শেষ করতে পারবেন। এ ক্ষেত্রে আট বছরে পড়াশোনা শেষ করতে না পারলে উপাচার্যের বিশেষ বিবেচনায় পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। এটাই কাজে লাগাচ্ছেন ছাত্রলীগের নেতারা। তবে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী এক্ষেত্রে নিয়মিত ছাত্র হিসেবে বিবেচিত হওয়ার সুযোগ নেই।পরীক্ষা নিয়ন্ত্রকের তথ্য মতে, ৪৬ ব্যাচের কয়েকটি বিভাগ ছাড়া অধিকাংশ বিভাগের ছাত্রত্ব শেষ হয়েছে। ৪৭ ব্যাচেরও কয়েকটি বিভাগের স্নাতকোত্তর পরীক্ষা সমাপ্ত হয়েছে।বিভাগীয় সূত্রে জানা যায়, জাবি ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি আকতারুজ্জামান সোহেল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগে ভর্তি হন ২০১২-১৩ সেশনে। সম্পাদক হাবিবুর রহমান লিটন দর্শন বিভাগে ভর্তি হন ২০১৩-১৪ সেশনে পোষ্য কোটায়। তিনিও মাস্টার্সে ফেল করা শিক্ষার্থীদের তালিকায় রয়েছেন। এতে করে নিয়মিত শিক্ষার্থীর পদ থেকে বাদ পড়েছেন তারা। পোষ্য কোটায় ভর্তি হলে আবাসিক হলে থাকতে না পারার নিয়ম থাকলেও সাধারণ সম্পাদক লিটন একাই এক রুম নিয়ে থাকছেন।উল্লেখ্য, ২০২২ সালের ৩ জানুয়ারি ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। এরপর ৩০ নভেম্বর কমিটি পূর্ণাঙ্গ করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী ১২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করার নিয়ম থাকলেও তাদের কমিটির সদস্য সংখ্যা ৪০০ জনের উপরে।সম্প্রতি মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের পরে জরুরি এক সিন্ডিকেট সভায় অছাত্রদের ৫ কর্মদিবসের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ছাত্রলীগের কোনো সদস্যের অন্যায়-অপকর্মে জড়িত থাকার সুযোগ নেই। ছাত্রলীগের কমিটিতে থাকা যাদের ছাত্রত্ব শেষ হয়ে গেছে তাদের উচিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিয়ম মান্য করে দ্রুত হল ছেড়ে দেয়া।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ, সম্পাদক জামিল

রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ, সম্পাদক জামিল

হাবিপ্রবি ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

হাবিপ্রবি ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

ইবির দুই সিরাজের কে আসল সহ-সভাপতি, যা জানালো কেন্দ্রীয় ছাত্রলীগ

ইবির দুই সিরাজের কে আসল সহ-সভাপতি, যা জানালো কেন্দ্রীয় ছাত্রলীগ

শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগে রাবি ছাত্রলীগের চার নেতা বহিষ্কার

শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগে রাবি ছাত্রলীগের চার নেতা বহিষ্কার

শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো ইয়ুথ টক উইথ সাদ্দাম

শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো ইয়ুথ টক উইথ সাদ্দাম

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ, সম্পাদক জামিল

রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ, সম্পাদক জামিল

ফরিদপুরে পুলিশের উপর হামলা, ২ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ফরিদপুরে পুলিশের উপর হামলা, ২ ছাত্রলীগ নেতা গ্রেফতার

গাজীপুরে ছাত্রলীগ নেতা হত্যায় পৌর ছাত্রলীগের সভাপতি প্রধান আসামি

গাজীপুরে ছাত্রলীগ নেতা হত্যায় পৌর ছাত্রলীগের সভাপতি প্রধান আসামি

মন্তব্য করুন