প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩ ০১:১৪ পিএম
চিলমারী বন্দরে নোঙর করছে প্রমোদতরী এমভি চরাডিও
কুড়িগ্রাম প্রতিনিধি: ভারতের কলকাতা থেকে নৌপথে ছেড়ে আসা পর্যটকবাহী বিলাসবহুল প্রমোদতরী ক্রুজ শিপ এমভি চরাডিও (cruise ship m.v charaidew) কুড়িগ্রামের চিলমারী নৌ বন্দরে পৌছেঁছে। ১৫ অক্টোবর রোববার সকালে চিলমারী নৌ বন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে প্রমোদতরীটির পর্যটকরা ঢাকা, নারায়ণগঞ্জ, মাওয়া, পাটুরিয়া, ধামরাইয়ের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন।
এদিকে প্রমোদতরীটি দেখতে উৎসুক জনতা ভীড় করছে।
জানা গেছে, ক্রজ শিপ এমভি চরাডিও চলতি মাসের ২ তারিখ যাত্রা শুরু করে। ভারতের কলকাতা থেকে রওনা হয়ে ভারতের নামখানা, হিমনগর, শেখবাড়িয়া হয়ে বাংলাদেশের মংলা, বরিশাল, বদ্দের বাজার, মাওয়া, পাটুরিয়া, কাউলিয়া আপস্ট্রিম, চন্দনা বৈশ্ব্য, চিলমারী হয়ে আবারও ভারতের ধুবড়ি, গোয়াল পাড়া, তারাবাড়ি, শৌলকুচি গিয়ে ২০ অক্টোবর ভ্রমণ যাত্রা শেষ হবে। ভ্রমনবিলাস এই প্রমোদতরীটিতে ২৭ জন নাবিক ও ১১ পর্যটক রয়েছেন। পর্যটকদের মধ্যে ভারতীয় ৪ জন ও ইংল্যান্ডের ৭ জন পর্যটক রয়েছে বলে জানা গেছে।
চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারেসুল ইসলাম বলেন, আইজিপির নির্দেশে চিলমারীতে আসা বিদেশিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আমাদের পুলিশ এবং নৌ পুলিশ ২৪ ঘন্টা নিরাপত্তা দেয়া হচ্ছে। বৈশ্বিক পরিস্থিতি এবং নির্বাচনকালিন সময় বিবেচনা করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য পুলিশ বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ১ বছর আগে
চিলমারী বন্দরে নোঙর করছে প্রমোদতরী এমভি চরাডিও