চরফ্যাশনে মাছ ধরতে গিয়ে ট্রলার মালিকের মৃত্যু

চরফ্যাশনে মাছ ধরতে গিয়ে ট্রলার মালিকের মৃত্যু

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

চরফ্যাশনে মাছ ধরতে গিয়ে ট্রলার মালিকের মৃত্যু

চরফ্যাশনে মাছ ধরতে গিয়ে ট্রলার মালিকের মৃত্যু

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনায় মাছ শিকারে গিয়ে নদীতে গেরাপি ফেলতে গিয়ে চাপা পড়ে নদীতে ডুবে মো. আরিফ (৩২) নামে এক ট্রলার মালিকের মৃত্যু হয়েছে।১৯ জানুয়ারি শুক্রবার সকালে উপজেলার চর জহিরউদ্দিন বরিশাইল্লাহ খাল সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিহত ট্রলার মালিক আরিফ চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জহিরুল ইসলাম ওরফে মিন্টু মাঝির ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন ওই ট্রলারে থাকা জেলে নাসির মাঝি। তিনি জানান, নিহত ট্রলার মালিক আরিফের ট্রলারটি নিয়ে ১৮ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে উপজেলার চরমানিকা ইউনিয়নের এক কপাট স্লুইস গেইট থেকে চারজন মাঝিমাল্লাসহ বাজার করে নদীতে মাছ শিকার করতে গিয়েছিলেন। শুক্রবার ভোরে চর জহিরউদ্দীন সংলগ্ন মেঘনা নদীতে জাল ফেলার সময় জালের সাথে থাকা গেরাপিতে চাপা পড়ে ট্রলারের মালিক আরিফ নদীতে ডুবে নিখোঁজ হন। এরপর খোঁজাখোঁজি করে ঘটনাস্থল থেকে আধাকিলোমিটার দূরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে চর জহিরউদ্দীন বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নিলে তিনি মৃত ঘোষণা করেন।  দক্ষিণ আইচা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ বলেন, মো. আরিফ নামে এক ট্রলার মালিক নদীতে ডুবে মারা যাওয়ার খবর পেয়েছি। ধারণা করা হচ্ছে, নদীতে পড়ে প্রচণ্ড ঠান্ডায় তার এ মৃত্যু হয়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

দিনাজপুরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

দিনাজপুরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

দিনাজপুরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

দিনাজপুরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

তাড়াশে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

তাড়াশে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

সকালে বিয়ে, দুপুরে গোসল করতে নদীতে নেমে জীবন গেল যুবকের

সকালে বিয়ে, দুপুরে গোসল করতে নদীতে নেমে জীবন গেল যুবকের

নদীতে ডুবে ২ বোনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

নদীতে ডুবে ২ বোনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

মন্তব্য করুন