রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে ডুবে নিখোঁজ ২ ভাই, একজনের মরদেহ উদ্ধার

রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে ডুবে নিখোঁজ ২ ভাই, একজনের মরদেহ উদ্ধার

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১ বছর আগে

রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে ডুবে নিখোঁজ ২ ভাই, একজনের মরদেহ উদ্ধার

রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে ডুবে নিখোঁজ ২ ভাই, একজনের মরদেহ উদ্ধার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্নফুলী নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ হয়েছেন। ১৩ এপ্রিল শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার শিলক ইউনিয়নের পূর্ব বড়ুয়াপাড়া গ্রামে নদীতে এই দুর্ঘটনা ঘটে।তারা হলেন, সোহম বড়ুয়া (১১) ও আপন বড়ুয়া (৯)। তারা সম্পর্কে চাচাত জেঠাত ভাই। তাদের বাড়ি শিলক ইউনিয়নের পূর্ব বড়ুয়াপাড়া গ্রামে।এদিকে নিখোঁজের ৬ ঘণ্টা পর আপন বড়ুয়াকে একই এলাকা থেকে মৃত উদ্ধার করে কাপ্তাই নৌ বাহিনীর ডুবুরি দল।প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, সোহমের জেঠাত ভাই আপন বড়ুয়া ঈদ ও নববর্ষের ছুটিতে পরিবারের সাথে চট্টগ্রাম নগরের বাসা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে আসে। গ্রামের বাড়িতে থাকা সোহমের সাথে ঘরের পাশে কর্ণফুলী নদীতে গোসল করতে যায় আপন। গোসলের এক পর্যায়ে পানির স্রোতে তারা তলিয়ে যায়। টের পেয়ে স্থানীয় লোকজন নদীতে খোঁজ চালায়। পরে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনে খবর দিলে চট্টগ্রাম নগর থেকে ডুবুরি এসে অভিযান চালায়।প্রতিবেশী ও শিক্ষক অর্পণ বড়ুয়া বলেন, স্থানীয় বাসিন্দা সুজন বড়ুয়ার ছেলে সোহম স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণিতে ও রাজু বড়ুয়ার ছেলে আপন চট্টগ্রাম নগরের একটি স্কুলের ৪র্থ শ্রেণিতে পড়ে।এ বিষয়ে জানতে চাইলে চাইলে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন বলেন, খবর পেয়ে চট্টগ্রাম নগরের ফায়ার সার্ভিসের ডুবুরিকে খবর দিলে তারা এসে উদ্ধার অভিযান চালায়। পাশাপাশি কাপ্তাই নৌ বাহিনীর ডুবুরি দলও নদীতে নামে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান স্থগিত করলেও নৌ বাহিনীর ডুবুরি দল আপনকে মৃত অবস্থায় উদ্ধার করে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

কেরানীগঞ্জে পরিত্যক্ত টিনের ট্রাঙ্কের ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে পরিত্যক্ত টিনের ট্রাঙ্কের ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দেয়ার ৭ দিন পর মরদেহ উদ্ধার

পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দেয়ার ৭ দিন পর মরদেহ উদ্ধার

শরীয়তপুরে চেম্বার থেকে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শরীয়তপুরে চেম্বার থেকে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিয়ামতপুরে বাগান থেকে গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নিয়ামতপুরে বাগান থেকে গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ফকিরহাটে মাছের ঘের থেকে ট্রাক চালকের মরদেহ উদ্ধার

ফকিরহাটে মাছের ঘের থেকে ট্রাক চালকের মরদেহ উদ্ধার

মন্তব্য করুন