প্রকাশ : ০৬ জুন ২০২৪ ০৫:৩৫ এএম
সিদ্ধিরগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, টাকাসহ স্বর্ণালংকার লুট
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আটি গ্রাম এলাকায় এক কাতার প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ ২ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার লুট করে নেয় ডাকাতরা। ৬ জুন বৃহস্পতিবার রাতে আটিগ্রাম এলাকায় প্রবাসী মোহাম্মদ জাহাঙ্গীরের বাড়িতে ঘটনাটি ঘটে।
এ সময় টিন সেট বাড়িতে ঢুকে জাহাঙ্গীরের বউ, ২ বছরের বাচ্চা তাওহীদ, বোনের দুই ছেলে সাজ্জাদ (১৬) ও সজীবকে (১৭) বিষাক্ত ক্যামিক্যালযুক্ত রুমাল দিয়ে অজ্ঞান করে সব লুট করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।
জাহাঙ্গীরের বড় ভাই মো. শহীদুল্লাহ জানান, রাত পৌনে চারটার দিকে টিন সেট ঘরের টিন কেটে ডাকাত ঘরের ভিতরে ঢোকে। ভেতরে চারজন ডাকাত ছিল আর বাইরে আরও দুই-তিন জন ছিল। বাড়ির ইলেকট্রিক সার্ভিস কেবল তারও কেটে নিয়ে যায় তারা।
তিনি আরও জানান, পাশের রুমে আমার ছোট বোন স্ত্রী-সন্তান নিয়ে থাকেন। ডাকাতরা তাকে মুখে বিষাক্ত ক্যামিক্যাল রুমাল মুখে লাগিয়ে এবং জাহাঙ্গীরের স্ত্রীর মাথায় দেশীয় অস্ত্র দিয়ে বাড়ি দিয়ে অজ্ঞান করে আলমারি থেকে টাকা-গহনা সব নিয়ে গেছে।
রাত পৌনে চারটার দিকে ডাকাত দলের সদস্যরা বাড়িতে আসে। প্রায় চল্লিশ মিনিটের মধ্যে ডাকাতির ঘটনাটি ঘটে। ভোর হওয়ার আগে ডাকাতরা সব টাকা পয়সা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে চলে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, টিন সিট ঘরে টিন কেটে ডাকাতির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতির মালামাল উদ্ধার ও ঘটনা তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।
...
প্রকাশ : ১ বছর আগে
আপডেট : ১ বছর আগে
সিদ্ধিরগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, টাকাসহ স্বর্ণালংকার লুট