নড়াইলে লোকালয় থেকে মেছো বাঘ উদ্ধার

নড়াইলে লোকালয় থেকে মেছো বাঘ উদ্ধার

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

নড়াইলে লোকালয় থেকে মেছো বাঘ উদ্ধার

নড়াইলে লোকালয় থেকে মেছো বাঘ উদ্ধার

নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার ননিক্ষীর গ্রাম থেকে একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে। ১৫ জানুয়ারি সোমবার বেলা সাড়ে ১১টায় ওই গ্রামের শাহাবুদ্দিনের নির্মাণাধীন বাথরুমের গর্ত থেকে প্রাণীটিকে উদ্ধার করে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মীরা।খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট মোহাম্মদ শাহিন বলেন, নড়াইল বন বিভাগের মাধ্যমে খবর পেয়ে মেছো বাঘটিকে উদ্ধার করা হয়েছে। তবে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের হিসেবে এই প্রাণিটিকে ‘মেছো বিড়াল’ বলা হয়। প্রাণীটি সবার কাছে মেছো বাঘ হিসেবে পরিচিত।তিনি বলেন, প্রাণীটি উদ্ধার কাজে সহযোগিতা করেন নড়াইল বন বিভাগের কর্মীরা। প্রাণীটি বর্তমানে আমাদের পুর্নবাসন কেন্দ্রে সংরক্ষিত আছে। তাকে সুস্থ করে সুন্দরবনে অবমুক্ত করা হবে।তিনি আরও বলেন, বন্যপ্রাণী সংরক্ষণসহ প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মেছো বিড়াল বা মেছো বাঘসহ যেকোনো ধরনের বন্যপ্রাণী লোকালয়ে দেখলে আমাদের জানাবেন। কেউ কোনো প্রাণীকে আটকে রাখা বা হত্যা করবেন না। তাহলে অপরাধে জড়িয়ে পড়বেন।এসময় উপস্থিত ছিলেন নড়াইল বন বিভাগের কর্মকর্তা আব্দুর রশিদ, খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট অনিমেষ চন্দ্র মীরবর ও কর্মী শরিফুল ইসলাম।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সুন্দরবনের খালে মিললো বাঘের মৃতদেহ

সুন্দরবনের খালে মিললো বাঘের মৃতদেহ

ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে মেছো বাঘ উদ্ধার

ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে মেছো বাঘ উদ্ধার

পঞ্চগড়ে গরু খেয়ে বাঘের মৃত্যু

পঞ্চগড়ে গরু খেয়ে বাঘের মৃত্যু

পঞ্চগড়ে গরু খেয়ে বাঘের মৃত্যু

পঞ্চগড়ে গরু খেয়ে বাঘের মৃত্যু

পঞ্চগড়ে গরু খেয়ে বাঘের মৃত্যু

পঞ্চগড়ে গরু খেয়ে বাঘের মৃত্যু

মন্তব্য করুন