চিকিৎসার খরচ কে চালাবে, চিন্তায় হাসপাতালেই আত্মহত্যার চেষ্টা

চিকিৎসার খরচ কে চালাবে, চিন্তায় হাসপাতালেই আত্মহত্যার চেষ্টা

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

চিকিৎসার খরচ কে চালাবে, চিন্তায় হাসপাতালেই আত্মহত্যার চেষ্টা

চিকিৎসার খরচ কে চালাবে, চিন্তায় হাসপাতালেই আত্মহত্যার চেষ্টা

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদুতে ‘চিকিৎসা খরচ কে চালাবে’, সেই চিন্তায় হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন জামাল (৫৫) নামে এক রোগী।৬ মার্চ বুধবার দুপুর ১২টার সময় লংগদু সদর হাসপাতালে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।জামাল লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের বাইট্টাপাড়া গ্রামের বাসিন্দা।হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, সে গত ২৯ ফেব্রুয়ারি পায়ের ইনফেকশন নিয়ে রাঙ্গামাটি লংগদু সদর হাসপাতালে ভর্তি হন জামাল। আজ সকালেও সে ভালো ছিলো। সকালে তার স্ত্রী পাশে থেকে একটু দূরে গেলেই ব্লেড দিয়ে গলাকেটে আত্মহত্যার চেষ্টা করে। এতে করে তার গলার শ্বাসনালী কেটে যায়।জামালের স্ত্রী জানান, গত রাতে তিনি আমাকে চিকিৎসা খরচ কীভাবে চলবে সেই চিন্তার কথা বলেছেন। আমি চিন্তা করতে বারণ করি। পরবর্তীতে আজ দুপুরে তিনি আত্মহত্যার চেষ্টা করেন।লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার মেজবাহ উদ্দীন জানান, তিনি কি কারণে এমন করেছেন, সেটা কারোর জানা নাই। তবে পরিবার বলছে, অর্থনৈতিক কারণে এমনটা হতে পারে। এই  ঘটনায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

নীলফামারীতে ২ সন্তান ও স্ত্রীকে হত্যার পর ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা

নীলফামারীতে ২ সন্তান ও স্ত্রীকে হত্যার পর ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা

হাজিরা দিতে গিয়ে আদালত ভবন থেকে স্ত্রীকে ফেলে দিয়ে স্বামীর আত্মহত্যার চেষ্টা

হাজিরা দিতে গিয়ে আদালত ভবন থেকে স্ত্রীকে ফেলে দিয়ে স্বামীর আত্মহত্যার চেষ্টা

যবিপ্রবির বাস ড্রাইভারের আত্মহত্যার চেষ্টা, পুড়ে গেছে ৮০ শতাংশ

যবিপ্রবির বাস ড্রাইভারের আত্মহত্যার চেষ্টা, পুড়ে গেছে ৮০ শতাংশ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা

কুতুবদিয়ায় ২ জনের আত্মহত্যার চেষ্টা

কুতুবদিয়ায় ২ জনের আত্মহত্যার চেষ্টা

মন্তব্য করুন