দুর্গম ভাঙ্গা মুড়া পাড়ায় আগুনে ছাই ৪ বসতবাড়ি

দুর্গম ভাঙ্গা মুড়া পাড়ায় আগুনে ছাই ৪ বসতবাড়ি

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১ বছর আগে

দুর্গম ভাঙ্গা মুড়া পাড়ায় আগুনে ছাই ৪ বসতবাড়ি

দুর্গম ভাঙ্গা মুড়া পাড়ায় আগুনে ছাই ৪ বসতবাড়ি

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের অতি দুর্গম ৩নং ওয়ার্ডের ভাঙা মুড়া এলাকায় আগুনে ৪টি বসতবাড়ি পুড়ে গেছে।৩০ মার্চ শনিবার দুপুর ১টা ৩৯ মিনিটের দিকে এই আগুনের ঘটনা ঘটে বলে জানান ১১৯নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা।শনিবার রাত ৮টায় মুঠোফোনে যোগাযোগ করা হলে হেডম্যান থোয়াই অং মারমা বলেন, রান্নার চুলা হতে আগুন লেগে ঐ এলাকার আলিয়ামত তঞ্চঙ্গ্যা, প্রেম কুমার তঞ্চঙ্গ্যা, পাকি জয় তঞ্চঙ্গ্যা এবং কাঞ্চন  বাবু তঞ্চঙ্গ্যার থাকার মাচাং ঘর পুড়ে ছাই হয়ে যায়।এ সময় ঘরে থাকা সোলারের ব্যাটারি, আদা হলুদ ধানের বীজসহ নিত্য প্রয়োজনীয় ব্যবহৃত সব কিছু আগুনের লেলিহান শিখায় পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ ৮ লাখ টাকার মতো হতে পারে বলে হেডম্যান জানান।এদিকে একাধিকবার কল করার পরও মোবাইল নেটওয়ার্ক দুর্বল থাকায় ঐ এলাকার ইউপি সদস্য নবীন কুমার তনচংগ্যা এবং সংরক্ষিত মহিলা সদস্য  ভানুমতি চাকমার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নাই।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সবজির বাজারে আগুন, মরিচের কেজি ৪০০

সবজির বাজারে আগুন, মরিচের কেজি ৪০০

শিবচরে ১৩টি কোরবানির গরু ও ৩ হাজার মুরগি পুড়ে ছাই

শিবচরে ১৩টি কোরবানির গরু ও ৩ হাজার মুরগি পুড়ে ছাই

বজ্রপাতে বজ্রনিরোধক তালগাছে আগুন! এলাকায় আতঙ্ক

বজ্রপাতে বজ্রনিরোধক তালগাছে আগুন! এলাকায় আতঙ্ক

চাটখিলে জেনারেটরের শর্ট সার্কিটে পুড়ল ৮ দোকান

চাটখিলে জেনারেটরের শর্ট সার্কিটে পুড়ল ৮ দোকান

আগুনে ছাই রোহিঙ্গা ক্যাম্পের ২০০ ঘরবাড়ি

আগুনে ছাই রোহিঙ্গা ক্যাম্পের ২০০ ঘরবাড়ি

মন্তব্য করুন