বিএনপি-জামায়াতের মতো জঙ্গী-জানোয়ারদের সাথে সংলাপ হতে পারে না: হাসানুল হক ইনু

বিএনপি-জামায়াতের মতো জঙ্গী-জানোয়ারদের সাথে সংলাপ হতে পারে না: হাসানুল হক ইনু

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

বিএনপি-জামায়াতের মতো জঙ্গী-জানোয়ারদের সাথে সংলাপ হতে পারে না: হাসানুল হক ইনু

বিএনপি-জামায়াতের মতো জঙ্গী-জানোয়ারদের সাথে সংলাপ হতে পারে না: হাসানুল হক ইনু

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, মানুষের সাথে মানুষের সংলাপ হতে পারে, তবে বিএনপি-জামায়াতের মতো জঙ্গী-জানোয়ার আর অগ্নি সন্ত্রাসীদের সাথে নয়।৩ নভেম্বর শুক্রবার বিকেলে নরসিংদীর পলাশের ঘোড়াশালের মিয়াপাড়ায় জাসদ আয়োজিত এককর্মী সভায় তিনি মন্তব্য করেন।তিনি বলেন, হত্যা-খুনের রাজনীতি থেকে দেশকে ফিরিয়ে এনে মুক্তিযুদ্ধের চেতনায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, কিন্তু যারা রাজাকার, পাকিস্তানি এবং ৭১-এ খুনের পক্ষে, তারা শেখ হাসিনার এই যাত্রা পছন্দ করে না। তাই দেশি-বিদেশি উস্কানির মাধ্যমে কখনো নির্বাচন বর্জন করে, কখনো অগ্নি সন্ত্রাস করে উন্নয়ন যাত্রা প্রতিহত করার চেষ্টা করছে। যে কোনো মূল্যে জনগণকে বন্দি করার বিএনপির এই হরতাল-অবরোধ প্রতিহত করে দেশকে গণতন্ত্র ও নির্বাচনের পথে নিয়ে যাবো।আমেরিকাকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, বাংলাদেশ এখন সাবালক হয়েছে। সুতরাং কে কী বললো, নাকি হুমকি দিলো এসবে আমাদের কিছু যায় আসে না। বাংলাদেশে যথা সময়ে ভোট হবেই।জাসদের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও নরসিংদী জেলার জাসদের সভাপতি জায়েদুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় এ সময় আরও বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, যুগ্ম-সম্পাদক মহসিন আল-কোরাইশি, পলাশ উপজেলা জাসদের সভাপতি মোবারক আলী, সাধারণ সম্পাদক ফজলুল হক ও জেলা জাসদ নেতা বিধান দাস প্রমুখ।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

হেভিওয়েট ইনুকে পরাজিত করলেন কামারুল

হেভিওয়েট ইনুকে পরাজিত করলেন কামারুল

জোটের প্রার্থীরা নৌকা প্রতীকে নির্বাচন করবেন: ইনু

জোটের প্রার্থীরা নৌকা প্রতীকে নির্বাচন করবেন: ইনু

বিদেশী সংস্থাগুলো দন্ডিত অপরাধীদের পক্ষে ওকালতি করছে: ইনু

বিদেশী সংস্থাগুলো দন্ডিত অপরাধীদের পক্ষে ওকালতি করছে: ইনু

সাংবিধানিক ধারা বানচাল করতে দেয়া হবে না: হাসানুল হক ইনু

সাংবিধানিক ধারা বানচাল করতে দেয়া হবে না: হাসানুল হক ইনু

ড. ইউনুস ইস্যুতে বিশ্ব নেতাদের খোলা চিঠি অনভিপ্রেত ও অবমাননাকর: জাসদ

ড. ইউনুস ইস্যুতে বিশ্ব নেতাদের খোলা চিঠি অনভিপ্রেত ও অবমাননাকর: জাসদ

মন্তব্য করুন