জোটের প্রার্থীরা নৌকা প্রতীকে নির্বাচন করবেন: ইনু

জোটের প্রার্থীরা নৌকা প্রতীকে নির্বাচন করবেন: ইনু

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

জোটের প্রার্থীরা নৌকা প্রতীকে নির্বাচন করবেন: ইনু

জোটের প্রার্থীরা নৌকা প্রতীকে নির্বাচন করবেন: ইনু

নিজস্ব প্রতিবেদক: ১৪ দলীয় জোটের প্রার্থীরা নৌকা প্রতীকে নির্বাচন করবেন বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।৫ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর রাজধানীর ইস্কাটনের বাসায় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা জানান তিনি।হাসানুল হক ইনু বলেন, শেখ হাসিনার সঙ্গে বৈঠক এবং রাতের খাবারের মধ্য দিয়ে এই বার্তা পরিষ্কারভাবে দিয়েছেন যে, জোট আছে, জোট একসঙ্গে নির্বাচন করবে। আসন ভাগাভাগির বিষয়টা আমরা নিষ্পত্তি করতে সক্ষম হব।যে আসনে জোটের প্রার্থী আসবে, সেখানে আওয়ামী লীগের প্রার্থী উঠে যাবে বলে জানিয়ে তিনি বলেন, যে কোনো লেনদেনে দর কষাকষি হবে, মন কষাকষি হবে। বন্ধুদের মধ্যে দর কষাকষি হয়, মন কষাকষি হয়, তাহলে শেষ বিচারে হাসিমুখে উঠে যাবো। দিনের শেষে হাসিমুখে হাত ধরাধরি করে বেরিয়ে যাবো। যেখানে জোটের প্রার্থী আসবে, সেখানে আওয়ামী লীগের প্রার্থী উঠে যাবে।জাসদ সভাপতি বলেন, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে দলীয় কৌশল কী হবে সেটা বিবেচনা করার জন্য আমরা শেখ হাসিনাকে বলেছি। এখনও সময় আছে, আলোচনা করে দেখব। প্রার্থীরা নৌকা মার্কায় নির্বাচন করবে।তিনি আরও বলেন, কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে আচরণবিধি ভঙ্গ হয় না। যার যার দল তার প্রার্থীকে অনুরোধ করতে পারে। সুতরাং এ ব্যাপারে আমি মনে করি না মনোমালিন্য কিছু হবে। এটা তাদের দলীয় কৌশলগত সিদ্ধান্ত। সেটা কীভাবে কার্যকর করবে তার জন্য শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

আমাদের পথের বাধা বর্ণচোরা বিএনপি : ওবায়দুল কাদের

আমাদের পথের বাধা বর্ণচোরা বিএনপি : ওবায়দুল কাদের

আজ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

আজ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

আমরা রাজনীতি করি মানুষের জন্য: ওবায়দুল কাদের

আমরা রাজনীতি করি মানুষের জন্য: ওবায়দুল কাদের

খালেদা জিয়া সিসিইউতে ভর্তি

খালেদা জিয়া সিসিইউতে ভর্তি

হেভিওয়েট ইনুকে পরাজিত করলেন কামারুল

হেভিওয়েট ইনুকে পরাজিত করলেন কামারুল

বিদেশী সংস্থাগুলো দন্ডিত অপরাধীদের পক্ষে ওকালতি করছে: ইনু

বিদেশী সংস্থাগুলো দন্ডিত অপরাধীদের পক্ষে ওকালতি করছে: ইনু

সাংবিধানিক ধারা বানচাল করতে দেয়া হবে না: হাসানুল হক ইনু

সাংবিধানিক ধারা বানচাল করতে দেয়া হবে না: হাসানুল হক ইনু

বিএনপি-জামায়াতের মতো জঙ্গী-জানোয়ারদের সাথে সংলাপ হতে পারে না: হাসানুল হক ইনু

বিএনপি-জামায়াতের মতো জঙ্গী-জানোয়ারদের সাথে সংলাপ হতে পারে না: হাসানুল হক ইনু

ড. ইউনুস ইস্যুতে বিশ্ব নেতাদের খোলা চিঠি অনভিপ্রেত ও অবমাননাকর: জাসদ

ড. ইউনুস ইস্যুতে বিশ্ব নেতাদের খোলা চিঠি অনভিপ্রেত ও অবমাননাকর: জাসদ

মন্তব্য করুন