নরসিংদী জেলার শ্রেষ্ঠ ইউএনও মো. রবিউল আলম

নরসিংদী জেলার শ্রেষ্ঠ ইউএনও মো. রবিউল আলম

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

নরসিংদী জেলার শ্রেষ্ঠ ইউএনও মো. রবিউল আলম

নরসিংদী জেলার শ্রেষ্ঠ ইউএনও মো. রবিউল আলম

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান রাখায় নরসিংদী জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হয়েছেন মো. রবিউল আলম। জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে এক সভায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাটাগরিতে ৬টি উপজেলার মধ্যে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল আলমকে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে নির্বাচিত করা হয়। ২২ সেপ্টেম্বর শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল আলম জানান, এই প্রাপ্তি আমাকে আরও দায়িত্বশীল করবে। কোমলমতি শিশু শিক্ষার্থীদের জন্য কিছু করতে পুরস্কৃত হয়েছি, এটা সত্যিই আনন্দের। তবে আজকের এই অর্জন পুরো পলাশবাসীর অর্জন বলে আমি মনে করি।তিনি আরো বলেন, পলাশ উপজেলার শিক্ষার মানোন্নয়নে প্রতিটি বিদ্যালয়ে ভাষা চর্চা ক্লাস চালু করা হয়েছে। চলমান আছে সাংস্কৃতিক ক্লাব কার্যক্রম। শিশু শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের লক্ষ্যে উপজেলার প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে প্রাত্যহিক সমাবেশ। রয়েছে খেলাধুলার ব্যবস্থা। আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।এদিকে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল আলম জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

গভীর রাতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও

গভীর রাতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও

এসএসসি পরীক্ষা কেন্দ্রে চলমান বইমেলা বন্ধ করলেন ইউএনও

এসএসসি পরীক্ষা কেন্দ্রে চলমান বইমেলা বন্ধ করলেন ইউএনও

নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ ইউএনও আড়াইহাজারের ইশতিয়াক আহমেদ

নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ ইউএনও আড়াইহাজারের ইশতিয়াক আহমেদ

নীলফামারীর শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ফয়সাল রায়হান

নীলফামারীর শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ফয়সাল রায়হান

প্রাথমিক শিক্ষায় অবদানের জন্য জেলায় শ্রেষ্ঠ ভেদরগঞ্জের  ইউএনও

প্রাথমিক শিক্ষায় অবদানের জন্য জেলায় শ্রেষ্ঠ ভেদরগঞ্জের ইউএনও

মন্তব্য করুন