পার্বতীপুরে নিয়োগ পরীক্ষা জালিয়াতি চক্রের ২ সদস্য আটক

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

পার্বতীপুরে নিয়োগ পরীক্ষা জালিয়াতি চক্রের ২ সদস্য আটক

পার্বতীপুরে নিয়োগ পরীক্ষা জালিয়াতি চক্রের ২ সদস্য আটক

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। ৬ ডিসেম্বর বুধবার গভীর রাতে শহরের নতুন বাজার সিঙ্গার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।৭ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।আটকরা হলো, নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কিশমত বটতলা খুটামারা এলাকার আমির আলীর ছেলে সম্রাট মিয়া (১৯) ও একই এলাকার মোবারক হোসাইনের ছেলে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহী আবুল কালাম আজাদ (২০)।পুলিশ জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পার্বতীপুর শহরের সিঙ্গারমোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় জালিয়াতির কাজে ব্যবহৃত ৯টি ব্লুটুথ ডিভাইস, ৯টি মাইক স্পাই ইয়ারফোন, ৩টি মোবাইল ফোন, স্পাই ইয়ারফোনে ব্যবহৃত ব্যাটারি ও নগদ টাকা উদ্ধার করা হয়।অভিযানে পার্বতীপুর থানার ওসি আবুল হাসনাত খানসহ আভিযানিক দলের সদস্যরা উপস্থিত ছিলেন।অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন, শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষায় এসব ডিভাইস ব্যবহৃত হতো। 
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

নওগাঁয় মাদ্রাসার সুপার ও সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

মাদরাসার নিয়োগে সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ, নিয়োগ পরীক্ষা স্থগিত

জয়পুরহাটে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, আটক ৩

দিনাজপুরে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম: আটক ১৮

মন্তব্য করুন