প্রকাশ : ০৭ ফেব্রুয়ারী ২০২৪ ০৩:১১ এএম
নোয়াখালীতে বিয়ার ও পিস্তলসহ ২ মাদককারবারি আটক
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলা থেকে দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় ১৪৪টি রয়্যাল ডাচ বিয়ার ক্যান, ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৪টার দিকে জেলার চাটখিল-সোনাইমুড়ী উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আভিযানিক দলের সদস্যরা।
আটকরা হলেন, চাটখিলের নোয়াখলা ইউনিয়নের কড়িহাটি গ্রামের সৈয়দ গাজী বেপারী বাড়ির মোহাম্মদ উল্ল্যার ছেলে মাহমুদ হাসান ওরফে সজিব (২৯) ও সোনাইমুড়ীর দেওটি ইউনিয়নের ঘাসের খিল গ্রামের সৈয়দ গাজী বেপারী বাড়ির ছিদ্দিক উল্ল্যার ছেলে মো. ইউসুফ (৩৫)।
মাদকদ্রব্য উদ্ধার ও অভিযুক্তদের আটকের তথ্য নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল হামিদ।
এ কর্মকর্তা বলেন, গ্রেফতার দুই আসামি একই গ্রামের ও একই বাড়ির বাসিন্দা। কিন্তু তাদের দু’জনের থানা ভিন্ন। দীর্ঘদিন থেকে তারা একসাথে মাদক কারবার চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা দুই মাদক কারবারির বাড়িতে অভিযান চালায়। অভিযানে মাদক কারবারি সজিবের বাড়ি থেকে ১৪৪ রয়্যাল ডাচ বিয়ার ক্যান জব্দ করে। পরে মাদক কারবারি ইউসুফের বসত ঘরে তল্লাশি চালিয়ে ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানার মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ২ বছর আগে
নোয়াখালীতে বিয়ার ও পিস্তলসহ ২ মাদককারবারি আটক