নিখোঁজের ২ দিন পর নদীতে ভেসে উঠলো স্কুলছাত্রীর মরদেহ

নিখোঁজের ২ দিন পর নদীতে ভেসে উঠলো স্কুলছাত্রীর মরদেহ

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

নিখোঁজের ২ দিন পর নদীতে ভেসে উঠলো স্কুলছাত্রীর মরদেহ

নিখোঁজের ২ দিন পর নদীতে ভেসে উঠলো স্কুলছাত্রীর মরদেহ

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে নিখোঁজের দুইদিন পর কালীগঙ্গা নদী থেকে সামিয়া ইসলাম (১৫) নামের এক  স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।৪ মার্চ সোমবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ পৌরসভার কালীগঙ্গা নদীর পাড়ে কুশেরচর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।মৃত সামিয়া ইসলাম মানিকগঞ্জ পৌর এলাকার গঙ্গাধরপট্টি এলাকার সাইফুল ইসলামের মেয়ে। সামিয়া মানিকগঞ্জ এস.কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুর ৩টার দিকে কোচিং করার জন্য বাসা থেকে বের হয় সামিয়া। সেদিন বিকেল ৫টার দিকে নদীর পাড়ে একটি স্কুল ব্যাগ পড়ে থাকতে দেখে এক মহিলা। ব্যাগের ভেতরে থাকা একটি নাম্বারে ফোন দিলে সামিয়ার বাবা রিসিভ করেন। পরে তাকে জানান, যে ব্যাগটি পাওয়া গেছে নদীর পাড়ে। খবর পেয়ে সামিয়ার বাবা নদীর পাড়ে খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরে সেখানকার একটি রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ থেকে দেখতে পাওয়া সামিয়া ৩টা ১৬ মিনিটের দিকে চর বেউথা নদীর পাশ দিয়ে একাই হেঁটে যাচ্ছিলো। আজ সকালে বেউথা কালীগঙ্গা নদীতে স্থানীয় এক লোক গোসল করতে এসে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, সকালে আমাদের কাছে একটি কল আসে বেউথা নদীতে একটি মরদেহ ভেসে উঠেছে। খবর পেয়েই আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে নিহত সামিয়ার বাবা সাইফুল ইসলাম শনিবার সন্ধ্যায় একটি মিসিং ডায়রি করেছিলেন। ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্ত শেষ হবার পর মূল ঘটনা জানা যাবে।এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

কেরানীগঞ্জে পরিত্যক্ত টিনের ট্রাঙ্কের ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে পরিত্যক্ত টিনের ট্রাঙ্কের ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দেয়ার ৭ দিন পর মরদেহ উদ্ধার

পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দেয়ার ৭ দিন পর মরদেহ উদ্ধার

শরীয়তপুরে চেম্বার থেকে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শরীয়তপুরে চেম্বার থেকে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিয়ামতপুরে বাগান থেকে গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নিয়ামতপুরে বাগান থেকে গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ফকিরহাটে মাছের ঘের থেকে ট্রাক চালকের মরদেহ উদ্ধার

ফকিরহাটে মাছের ঘের থেকে ট্রাক চালকের মরদেহ উদ্ধার

মন্তব্য করুন