খৎনা করার সময় শিশুর পুরুষাঙ্গ কেটে ফেললো চিকিৎসক

খৎনা করার সময় শিশুর পুরুষাঙ্গ কেটে ফেললো চিকিৎসক

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

খৎনা করার সময় শিশুর পুরুষাঙ্গ কেটে ফেললো চিকিৎসক

খৎনা করার সময় শিশুর পুরুষাঙ্গ কেটে ফেললো চিকিৎসক

বরিশাল প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোটা ইউনিয়নে শিশুর সুন্নাতে খৎনা করতে গিয়ে পুরুষাঙ্গ কর্তন করেছে (ওস্তা) নামের এক ভুয়া চিকিৎসক। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।১৭ ফেব্রুয়ারি শনিবার দুপুর ২টার দিকে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের সাকরাল গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি  একই গ্রামের মো. সোহাগ আকনের ছেলে মো. ইব্রাহিম আকন (৭)।পরিবার সূত্রে জানা যায়, গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার ভুয়া চিকিৎসক (ওস্তা) রহমত মোল্লা এ খৎনা করেন। শিশুটির সুন্নাতে খৎনা করতে গিয়ে অনভিজ্ঞ ভুয়া চিকিৎসক ওস্তা রহমত মোল্লা (৬০) ওই শিশুর অধিকাংশ পুরুষাঙ্গ কেটে ফেলেছে।এরপর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে শিশুটিকে প্রথমে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায় পরিবারের সদস্যরা। এ সময় কর্তব্যরত চিকিৎসক অবস্থার বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে  প্রেরণ করেন।এ রিপোর্ট লেখা পর্যন্ত উজিরপুর মডেল থানায় কোন অভিযোগ দায়ের হয়নি । এ ঘটনায় অভিযুক্ত রহমত মোল্লাকে ফোন করা হলে তিনি বলেন, ভুলে বেশি কেটে ফেলেছে বলে বিষয়টি এড়িয়ে যান।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাফর আহম্মেদ জানান, বিষয়টি জানা নেই, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

নোয়াখালীতে ভুল চিকিৎসায় মাসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ

নোয়াখালীতে ভুল চিকিৎসায় মাসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ

নোয়াখালীতে ভুল চিকিৎসায় মাসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ

নোয়াখালীতে ভুল চিকিৎসায় মাসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ

ডিমলায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা

ডিমলায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা

ভুল চিকিৎসায় কচুয়ার এক গৃহবধূর মৃত্যু

ভুল চিকিৎসায় কচুয়ার এক গৃহবধূর মৃত্যু

ভুল চিকিৎসায় কচুয়ার এক গৃহবধূর মৃত্যু

ভুল চিকিৎসায় কচুয়ার এক গৃহবধূর মৃত্যু

মন্তব্য করুন