বাকৃবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাকৃবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১১ মাস আগে

বাকৃবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাকৃবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাকৃবি প্রতিনিধি: যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ পালিত হয়েছে।২১ ফেব্রুয়ারি বুধবার দিবসটি উপলক্ষে প্রভাতফেরি, আলোচনা সভা, সংগীতানুষ্ঠান ও আবৃত্তিসহ নানা কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় জাতীয় দিবস উদযাপন কমিটি।দিবসটি উদযাপনের শুরুতে সকাল ৭ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারিদের অংশগ্রহণে প্রভাতফেরি বের করা হয়। এরপর সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী।এসময় ভাষা শহীদদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।বাকৃবি উপাচার্য বলেন, যাদের রক্তের বিনিময়ে আমাদের ভাষা, আমাদের সম্মান অর্জিত হয়েছে, তাদের শ্রদ্ধাভরে স্মরণ করি। মহান একুশ আমাদের মুখের ভাষা দিয়েছে। আমাদের দৃঢ়তা দিয়েছে, যে দৃঢ়তার মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আজকে আমরা যে শপথ নিয়েছি, সেই শপথকে আমাদের রক্তে ধারণ করতে হবে।তিনি আরও বলেন, কোনো ত্যাগই বৃথা যায় না। যেকোনো ত্যাগই কোনো এক সময়ে গিয়ে মানুষের কাছে মূল্যায়িত হয়। আমাদের ভাষা শহীদদের ত্যাগও আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা এনে দিয়েছে।এছাড়াও সকাল ১১ টার দিকে বাকৃবি শিক্ষক সমিতির আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মাতৃভাষার সঠিক চর্চা ও প্রয়োগে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন-অর রশিদ। এছাড়াও মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের নতুন কারিকুলাম বিস্তারণ উপ-পরিচালক ড. কুদরত-ই-হুদা।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

সাংবাদিকদের সঙ্গে বশেমুরবিপ্রবিপির উপাচার্যের মতবিনিময়

বাকৃবির আবাসিক এলাকায় ২ লক্ষ টাকার জিনিসপত্র চুরি

বাকৃবির আবাসিক এলাকায় ২ লক্ষ টাকার জিনিসপত্র চুরি

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

জবি ছাত্রলীগের তত্ত্বাবধানে ঈদ আপ্যায়ন

প্রশাসনকে না জানিয়ে প্রেস ক্লাব খুললেন বাকৃবির শিক্ষক, নিজে হলেন সভাপতি

প্রশাসনকে না জানিয়ে প্রেস ক্লাব খুললেন বাকৃবির শিক্ষক, নিজে হলেন সভাপতি

পার্বত্য অঞ্চলে কিছু গোষ্ঠী বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে: চবি উপাচার্য

পার্বত্য অঞ্চলে কিছু গোষ্ঠী বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে: চবি উপাচার্য

সাধ এবং সাধ্যের সমন্বয় করে সেবা নিশ্চিত করা হবে: বেরোবি উপাচার্য

সাধ এবং সাধ্যের সমন্বয় করে সেবা নিশ্চিত করা হবে: বেরোবি উপাচার্য

ফিলিস্তিনীদের প্রতি সমর্থন জানিয়ে বিআইইউ উপাচার্যের বিবৃতি

ফিলিস্তিনীদের প্রতি সমর্থন জানিয়ে বিআইইউ উপাচার্যের বিবৃতি

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যৌন হয়রানির শিকার: জবি উপাচার্য

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যৌন হয়রানির শিকার: জবি উপাচার্য

জাতির পিতার সমাধিতে আইএসইউ উপাচার্যের শ্রদ্ধা

জাতির পিতার সমাধিতে আইএসইউ উপাচার্যের শ্রদ্ধা

মন্তব্য করুন