ধামরাইয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ধামরাইয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১ বছর আগে

ধামরাইয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ধামরাইয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ধামরাই (ঢাকা) প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে নিখোঁজের এক দিন পর জিসান হাসান রাব্বি (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।১০ জুন সোমবার বিকেলের দিকে উপজেলার কালামপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে রোববার বিকেলের দিকে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় সে।নিহত জিসান বাবা-মায়ের সঙ্গে কালামপুর এলাকায় একটি ভাড়া বাসায় থাকত।পুলিশ জানায়, বাসার অদূরে একটি বাঁশঝাড়ের পাশে শিশু জিসানের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে জিসানের মরদেহ উদ্ধার করে পুলিশ।ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন শিকদার বলেন, রোববার বিকেলে নিখোঁজ হয় শিশুটি। সোমবার বিকেলে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ধামরাইয়ের কালামপুরের কবরস্থানের পাশ থেকে তার মরদরহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।তিনি আরও জানা, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তাকে হত্যা করা হতে পারে তা নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না। তদন্তের পর তা বলা যাবে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

কেরানীগঞ্জে পরিত্যক্ত টিনের ট্রাঙ্কের ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে পরিত্যক্ত টিনের ট্রাঙ্কের ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দেয়ার ৭ দিন পর মরদেহ উদ্ধার

পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দেয়ার ৭ দিন পর মরদেহ উদ্ধার

শরীয়তপুরে চেম্বার থেকে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শরীয়তপুরে চেম্বার থেকে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিয়ামতপুরে বাগান থেকে গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নিয়ামতপুরে বাগান থেকে গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ফকিরহাটে মাছের ঘের থেকে ট্রাক চালকের মরদেহ উদ্ধার

ফকিরহাটে মাছের ঘের থেকে ট্রাক চালকের মরদেহ উদ্ধার

মন্তব্য করুন